Saturday, April 4, 2026

উদ্বাস্তু মাছ ব্যবসায়ীর বাড়িতে নিরামিষ ভোজ অমিতের

Date:

Share post:

বঙ্গ সফরে এসে পরপর বেশ কয়েকবার বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারে মধ্যাহ্নভোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যদিও মাঝেও তাঁর একটি সফরে মধ্যাহ্নভোজের বিষয়টি বাদ ছিল। বৃহস্পতিবার, রাজ্যে এসে ফের সাধারণ মানুষের বাড়িতে পাত পেড়ে খাবেন অমিত। এবারের সফরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ (Lunch) সারবেন তিনি। এর আগে রাজ্য সফরে এসে কৃষক-দলিত-আদিবাসী থেকে শুরু করে মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সাগর সফরে দরিদ্র মাছ ব্যবসায়ীর পরিবারে দুপুরে খাবেন তিনি। কী থাকছে মেনুতে? মাছ ব্যবসায়ী বাড়ি হলেও নিরামিষাশী অমিত শাহকে নিরামিষ খাবারই দিতে হবে। মেনুতে ভাত-রুটি-ডাল-তরকারি ও শেষ পাতে দই-মিষ্টি। পাড়ায় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিতি সুব্রত বিশ্বাসদের (Subrata Biswas) পরিবার। তবে প্রথম যখন জানতে পারেন তাঁর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে হবে তখন ঘাবড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য রাজি হন।

শাহি ভোজের আয়োজন শুরু হয়ে গেছে নারায়ণপুরের ছোট্ট বাড়িতে। রঙচটা দেওয়ালে নতুন করে রঙের প্রলেপ পড়ছে। দম্পতির চার মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়েকে নিয়ে সুব্রতর স্ত্রী অর্চনা ঘর পরিষ্কারের করেছেন।

বাছাই করে আনাজ কিনে এনেছেন। সে সব কেটে ধুয়ে রান্নার প্রস্তুতি শুরু হয়েছে সকাল থেকে। এদিন সাগরে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দেবেন অমিত শাহ। তারপরে নামখানায় আসবেন। মত্‍স্যজীবী পরিবারে দুপুরের খাবার সেরে ইন্দিরা মাঠে সভা করবেন তিনি। এরপরে কাকদ্বীপের শ্মশানতলা থেকে নতুন রাস্তা পর্যন্ত র‍্যালি (Rally)।

বিরোধীদের যতই কটাক্ষ থাক মধ্যাহ্নভোজ রাজনীতি থেকে বিজেপি জড়িয়ে আসছে না এদিনের অমিত শাহর সফরসূচি তারই প্রমান।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...