Wednesday, March 4, 2026

জাকির হোসেনের ওপর হামলা, দলমত নির্বিশেষে কড়া নিন্দা

Date:

Share post:

রাজ্যে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলাকে রাজ্যের কালো দিন বলে টুইটে উদ্বেগ প্রকাশ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি লিখেছেন, তৃণমূলে তাঁর সহকর্মী জাকিরের ওপর বোমাবাজির ঘটনায় অনেকেই গুরুতর জখম হয়েছেন। মুর্শিদাবাদের এই ঘটনা বাংলার রাজনীতিতে কালো দিন। সবারই দ্রুত আরোগ্য কামনা করেছি।
হামলার ঘটনার কড়া নিন্দায় সরব হয়েছেন রাজ্যপালও। এনিয়ে টুইটে তিনি লেখেন, মুর্শিদাবাদে নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা নিন্দনীয়। যেভাবে হিংসাত্মক ঘটনা বাড়ছে তাতে আমি উদ্বিগ্ন।
কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লিখেছেন, অপরাধীদের গ্রেফতারি ও শাস্তি চাই। জাকির তৃণমূলের মধ্যে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, পরিশ্রম ও বুদ্ধির জোরে এক প্রতিষ্ঠিত শিল্পপতি, মানুষের বন্ধু। সে নিজের পরিচয়ে জেতে ও বিধায়ক হয়।
বিজেপির শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়র টুইট, মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী জাকির হোসনের ওপর বোমাবাজির ঘটনার তীব্র নিন্দা করছি। আহত নেতার দ্রুত আরোগ্য কামনা করছি।

spot_img

Related articles

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...