Friday, June 5, 2026

বছরের প্রথম ডার্বিতে নামার আগে লাল-হলুদকে সমীহ হাবাসের, ব্রাইট আসায় দলে শক্তি বেড়েছে, বলছেন সন্দেশ

Date:

Share post:

শুক্রবার গোয়ায়( goa) মহারণ। বছরের প্রথম ডার্বি।( derby) শুক্রবার লেগের দ্বিতীয় ডার্বিতে নামার আগে সর্তক এটিকে মোহনবাগানের( atk mohunbagan) কোচ হাবাস( habas)। প্রথম লেগে এসসি ইস্টবেঙ্গলের ( sc east bengal)বিরুদ্ধে ২-১ জয় পেয়েছিল হাবাসের দল। তবে দ্বিতীয় লেগে ম‍্যাচ কঠিন হবে মনে করছেন বাগানের হ‍্যেডস‍্যার।

এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান। অপর দিকে লিগ টেবিলে নবম স্থানে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ডার্বিতে নামার আগে এইসব পরিসংখানের দিকে নজর দিতে নারাজ বাগানের হ‍্যেডস‍্যার। তিনি বলেন, ” ডার্বি একটা আলাদা ম‍্যাচ এই ম‍্যাচে কোন পরিসংখান কাজ করে না। লিগ অনেক দূর এগিয়েছে। ইস্টবেঙ্গলের অনেক ভাল ফুটবলার এসেছে। ওদের ডিফেন্স এবং অ‍্যাটাকিং অনেক শক্তিশালী হয়েছে। তাই এই ম‍্যাচ আগের ম‍্যাচের মতন হবে বলে মনে করি না। তবে আমরা তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ব।” দলে ব্রাইট আসাতে শক্তি বেড়েছে ইস্টবেঙ্গলের, বলছেন বাগান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে বাগানের অ‍্যাটাকিং লাইন। গোল পাচ্ছেন রয় কৃষ্ণা। প্রথম লেগে ডার্বিতে গোল করে ছিলেন ফিজির এই তারকা ফুটবলার। তবে ডার্বিতে নামার আগে শুধু রয়ের ওপর নির্ভর করে থাকছেন না বাগান কোচ। বরং দলের অ‍্যাটাকিং লাইন ইস্টবেঙ্গলের ডিফেন্স ভেঙে গোল করবে বলে আশা রাখছেন হাবাস।

এদিকে নির্বাসনের কারণে ডাগআউটে বসতে পারবেন না ফাউলার। এতে বাগানের কোন সুবিধা হবে না বলে মনে করছেন এটিকে মোহনবাগান কোচ হাবাস।

আরও পড়ুন:নাদালের পর এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় সেরেনার

Advt

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...