Thursday, June 11, 2026

টোটো চড়ে বিশ্বাস বাড়ি গিয়ে পাত পেড়ে ভাত খেলেন শাহ

Date:

Share post:

পঞ্চম দফায় রাজ্যে পরিবর্তন যাত্রার সূচনা করতে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেখানেই তৃণমূল সরকার তোপ পরিবর্তন যাত্রা সূচনার পর সভাস্থল থেকে টোটোর চেপে উদাস্তু মৎস্যজীবী পরিবার সুব্রত বিশ্বাসের(Subrata Biswas) বাড়িতে পাত পেড়ে ভাত খেলেন অমিত শাহ ও বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা। এদিন নারায়ণপুরে বিশ্বাস বাড়িতে অমিত শাহ এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়(Mukul Roy), দিলীপ ঘোষ(Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয়রা(Kailash Vijayvargiya)।

আরও পড়ুন:পাঞ্জাব পুরভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, জয় ছিনিয়ে নিল কংগ্রেস

বৃহস্পতিবার অমিত শাহের মধ্যাহ্নভোজের রাজনীতিকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা ছিল বিশ্বাস বাড়িতে অতিথি সৎকার করতে শাহের পঞ্চব্যঞ্জনে কোন ত্রুটি রাখেনি এই মৎস্যজীবী পরিবার। মাছ ব্যবসায়ীর বাড়ি হলেও নিরামিষাশী অমিত শাহকে নিরামিষ খাবারই দিতে হবে। তাই মেনুতে ছিল ভাত-রুটি-ডাল-তরকারি ও শেষ পাতে দই-মিষ্টি। খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সেখান থেকে পরবর্তী কর্মসূচি উদ্দেশে রওনা দেন তিনি।

Advt

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...