Sunday, March 22, 2026

৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশ, প্রধান বক্তা নরেন্দ্র মোদি

Date:

Share post:

পাখির চোখ নবান্ন (Nabanna) দখল। লক্ষ্য একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশের পর ৭ মার্চ ব্রিগেড (Briged) প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী সমাবেশ (Rally) করতে চলেছে বিজেপি (BJP)। প্রধান বক্তা প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশের মাধ্যমে পরিবর্তন যাত্রার সমাপ্তি করার বিষয়ে ভাবছে নেতৃত্ব। আর সেই সমাবেশেই আসবেন মোদি। ততদিনে ভোটের নির্ঘন্ট জানিয়ে দেবে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এরপর ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ১১০০ কোটির এলপিজি টার্মিনাল উদ্বোধনে এসেছেন প্রধানমন্ত্রী। আগামী ২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন মোদি। দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন এবং দলীয় কর্মসূচি নিয়ে। কিন্তু ৭ মার্চ ব্রিগেড থেকে বাংলার নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। ইতিমধ্যেই মোদির ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন- শেষ বেলায় ঋষি অরবিন্দকে শ্রদ্ধা অমিত শাহের

Advt

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...