Sunday, June 28, 2026

পাঞ্জাব পুরভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, জয় ছিনিয়ে নিল কংগ্রেস

Date:

Share post:

পাঞ্জাবের পুরসভা নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি। জয়জয়কার রাজ্যের শাসকদল কংগ্রেসের। পাশাপাশি ভাল ফল করেছেন নির্দল প্রার্থীরাও। এমনকি বিজেপি-র প্রাক্তন সহযোগী অকালি দলও মুখ থুবড়ে পড়েছে পুরভোটে। কৃষক আন্দোলনের জেরেই গেরুয়া শিবিরের এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গত ১৪  ফেব্রুয়ারি পঞ্জাবে পুরভোট হয়েছিল। বুধবার সকাল থেকে পাঞ্জাবের ৮টি কর্পোরেশন এবং ১০৯টি মিউনিসিপ্যাল কাউন্সিল আর নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ৭টি কর্পোরেশন-সহ অধিকাংশ পুরসভাই কংগ্রেস দখল করতে চলেছে। একক শক্তিতে এবং নির্দলদের সঙ্গে নিয়ে পাঠানকোট (Pathankot), বাটলা (Batla), হোশিয়ারপুর (Hoshiarpur), অবোহর (Abohar),ভাতিন্ডা (Bathinda), কাপুরথালা (Kapurthala) এবং মোগা (Moga) কর্পোরেশনে কংগ্রেসের জয়ধ্বনি শোনা যায়।   মোহালির ফল ঘোষণা এখনও বাকি।

প্রায় ৫৩ বছর পরে ভাতিন্ডায় জয় পেল কংগ্রেস। অকালি দলের প্রধান সুখবীর বাদলের স্ত্রী হরসিমরত কউর এই কেন্দ্রেরই সাংসদ। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের মন্ত্রিসভার সদস্য তথা সুখবীরের তুতো ভাই মনপ্রীত এই জয়ের জন্য ভাতিন্ডার ভোটদাতাদের অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘ভাতিন্ডাবাসী আজ ইতিহাস তৈরি করলেন’।

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...