Tuesday, June 23, 2026

কৃষকদের প্রতি সংহতি জানিয়ে রেল-রোকো দেশজুড়ে

Date:

Share post:

কেন্দ্রের নতুন তিন কৃষি আইন (farm laws) বাতিল, সহায়ক মূল্য নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন সহ একাধিক দাবির সমর্থনে অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি (AIKSCC) ও অন্যান্য কৃষক সংগঠনের ডাকে বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হল রেল অবরোধ (rail roko) কর্মসূচি। দিল্লিতে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এরাজ্যেও ‘রেল রোকো’ কর্মসূচিতে সামিল হন অসংখ্য মানুষ। এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ‘রেল অবরোধ’ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনে দেশজুড়ে কৃষকরা প্রায় ১০০০ জায়গায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে প্রায় ৬০ জায়গায় রেল অবরোধ চলে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মালদা, দার্জিলিং, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্টেশনে রেল অবরোধে কৃষকদের সঙ্গে সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। বাঁকুড়া, বোলপুর, যাদবপুরের মত শহর এলাকায় অবরোধ হয়। কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির বক্তব্য, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার কৃষকদের সব দাবি মেনে নিচ্ছে, এই ধরনের কর্মসূচি লাগাতার চলতে থাকবে।

আরও পড়ুন- কেকেআরে হরভজন, মুম্বই ইন্ডিয়ান্সে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকার

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...