Tuesday, March 31, 2026

আবার এনআরএস কাণ্ডের ছায়া, বিষ খাইয়ে মারা হল ১৫টি কুকুরকে

Date:

Share post:

এনআরএস কাণ্ডের ছায়া এবার হুগলি জেলার চন্ডিতলায়। অমানবিক ভাবে বিষ খাইয়ে হত্যা করা হলো ১৫টি কুকুর ছানাকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। ভোগের খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খাইয়ে ১৫ টি কুকুর ছানা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডিতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কেউ বা কারা সরস্বতী পুজোর খিচুড়ি প্রসাদের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দেয় এলাকার কুকুর ছানাদের। আর সেই বিষ মেশানো খাবার খেয়ে চন্ডিতলার মধ্যপাড়া ও পানপাড়া এলাকার এখনো অবধি ১৫টি কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান রাতে কুকুরদের জন্য এলাকায় দুস্কৃতিদের অসামাজিক কাজে সমস্যা হওয়ায় নির্মমভাবে অবলা কুকুরগুলিকে বিষ দিয়ে মারা হয়েছে। গতবছর এলাকায় একই কান্ড ঘটেছিল বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা। এর আগেও একাধিকবার কুকুর হত্যার ঘটনা সামনে এসেছে।

কখনো এনআরএস আবার কখনো কালীঘাট! বারবার প্রকাশ্যে এসেছে এমন নির্মম পৈশাচিক ঘটনা। ২০১৯ সালে এনআরএস হাসপাতাল চত্বরে পিটিয়ে খুন করা হয় ১৬টি কুকুর ছানাকে। এই ঘটনায় তদন্তের পর দুই ছাত্রীকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। এরপরেও বিভিন্ন জায়গায় একাধিকবার এমন অমানবিক ঘটনা সামনে এসেছে এই রাজ্যে। এবার আবার চন্ডিতলায় এমন ঘটনা সামনে আসায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দা থেকে পশুপ্রেমীরা। পশু হত্যায় কঠোর আইন আনার দাবিও জানায় এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- অমানবিক! পারিশ্রমিক না পাওয়ায় প্রেসক্রিপশনে ওষুধ লিখেও কেটে দিলেন ডাক্তারবাবু

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...