Saturday, June 27, 2026

মেটিয়াবুরুজে ওয়েইসির সভা, বাম-কংগ্রেসের সঙ্গে বৈঠক!

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে চলতি মাসে ফের রাজ্যে আসছেন আসাদউদ্দিন ওয়েইসি (Asauddin Owaisi)। কলকাতায় পদযাত্রার পাশাপাশি মেটিয়াবুরুজে সভা করতে পারেন তিনি। এ ছাড়াও দিনই বাম-কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার কথাও রয়েছে ওয়েসির। প্রসঙ্গত, এর আগেও বাংলা সফরে এসেছিলেন তিনি। কিন্তু কোনও সভা করেননি। ফলে মেটিয়াবুরুজের সভাই বাংলায় ওয়েইসির প্রথম সভা।

এর আগে জানুয়ারিতে রাজ্য সফরে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েইসি। বাংলার আব্বাসের দেখানো পথে মিম চলবে বলে জানান ওয়েইসি। তবে কিছুদিন আগেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) গঠন করেছেন। বাম ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনাও চালাচ্ছেন আব্বাস।  তবে কতগুলি আসন আইএসএফকে ছাড়া হবে তা নিয়ে জটিলতা না কাটায় এখনও কোন দল কত আসনে লড়বে তা ঘোষণা করা হয়নি। এর মাঝে কলকাতা সফরে এসে বাম-কংগ্রেস নেতৃত্বে সঙ্গে ওয়েসির সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ফের নোবেলজয়ী মালালাকে প্রাণনাশের হুমকি

Advt

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...