Friday, April 3, 2026

‘মন্ত্রী হামলার’ ২৪ ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসক বদল

Date:

Share post:

মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে দুষ্কৃতীদের বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন মন্ত্রী জাকির হোসেন। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই বদলি করা হল জেলাশাসককে। বৃহস্পতিবারই রাজ্যের একাধিক সচিব পদে রদবদল করা হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদের জেলাশাসক বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুর্শিদাবাদ জেলার জেলাশাসক ছিলেন জেপি মিনা। তাঁকে রাজ্যের স্বাস্থ্য‌ দফতরের অতিরিক্ত সচিব পদে নিয়ে আসা হল। আর মুর্শিদাবাদের জেলাশাসক পদে নিয়ে যাওয়া হল শরদকুমার দ্বিবেদীকে, যিনি স্বাস্থ্য‌ দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। এছাড়া বদল করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও। জেলাশাসক পি উলগানাথনকে কেএমডিএ-র সিইও করা হল আর কেএমডিএ-র সিইও অন্তরা আচার্যকে নিয়ে যাওয়া হল দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পদে। রুটিন বদলি, বলছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন- আবার এনআরএস কাণ্ডের ছায়া, বিষ খাইয়ে মারা হল ১৫টি কুকুরকে

Advt

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...