Tuesday, April 21, 2026

DYFI কর্মী নিহত মইদুল মিদ্দার স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার

Date:

Share post:

ফের কথা রাখলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেমন কথা, তেমন কাজ। মাত্র তিনদিনের মধ্যেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি। বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে (Nabanna Avijan) নিহত DYFI কর্মী মইদুল মিদ্দার স্ত্রী আলেয়া বিবিকে চাকরির (Job) নিয়োগপত্র (Appointment Letter) তুলে দিল রাজ্য সরকার। মইদুলের স্ত্রীকে স্পেশ্যাল হোম গার্ড পদে চাকরি দেওয়া হলো নবান্নের তরফে। মইদুল মিদ্দার মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রয়াত যুব নেতার পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী।

আজ, শুক্রবার বাঁকুড়া জেলাশাসক, পুলিশ সুপার এবং মন্ত্রী শ্যামল সাঁতরা কোতুলপুরে নিহত মইদুল মিদ্দার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে তুলে দেন নিয়োগপত্র। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী শ্যামল সাঁতরা। স্বামীর মৃত্যুর পর শোকাহত আলেয়া চাকরি নিতে নারাজ ছিলন। কিন্তু যে চাকরি তাঁকে দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট বলে জানিয়েছেন ডিওয়াইএফআই কর্মীর স্ত্রী আলেয়া বিবি। দ্রুত তিনি কাজে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বাঁকুড়ার কোতুলপুরের চোরকোলা গ্রামের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্দা পেশায় ছিলেন চালক। সেই গাড়ি চালিয়েই কোনওরকমে পরিবারের পাঁচ সদস্যের পেট চালাতেন মইদুল। সঙ্গে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সক্রিয় সদস্যও ছিলেন। সম্প্রতি, বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানে বাঁকুড়া থেকে কলকাতায় সেই আন্দোলনে যোগ দিতে এসে প্রাণ হারাতে হয়েছিল ৩২ বছরের তরতাজা যুবককে। তাঁকে হারিয়ে কার্যত পথে দিশাহারা ছিল পরিবার। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী নিহত বাম যুবকর্মীর পরিবারকে সরকারি চাকরি দেওয়ায় কিছুটা হলে গরিব পরিবারটি বাঁচলো।

আরও পড়ুন- রাজস্থান রয়‍্যালসে ফিরে উচ্ছসিত মরিস

Advt

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...