Saturday, June 27, 2026

জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জওয়ানদের গুলিতে নিকেশ ৩ জঙ্গি

Date:

Share post:

উপত্যকায় ফের বড়সড় সাফল্য পেলো সেনাবাহিনী (Indian Army)। জম্মু (Jammu)–কাশ্মীরের ( Kashmir) সোপিয়ানে (Sopiyan) রাতভর সংঘর্ষে ৩ তিন জঙ্গিকে (Terrorist) নিকেশ করলেন জওয়ানরা (Jawan)। জানা গিয়েছে, হত জঙ্গিরা লস্কর–ই–তইবার সদস্য হয়ে নাশকতামূলক কাজকর্ম চালাতো।

ভারতীয় সেনা গোপন সূত্রে জানতে পারে, সোপিয়ান জেলার বাদিগাম এলাকায় লস্কর জঙ্গিরা লুকিয়ে রয়েছে।গোয়েন্দাদের তরফে ‘ইন্টেলিজেন্স ইনপুট’ পেয়েই সক্রিয় হয়ে ওঠে ভারতীয় সেনা। গভীর রাতেই দ্রুত জওয়ানদের মোতায়েন করে ঘিরে ফেলা হয় জঙ্গিদলটিকে। তারপর শুরু হয় গুলির লড়াই।

আরও পড়ুন:উদ্বেগজনক করোনা পরিস্থিতি: সংক্রমণ ঠেকাতে মহারাষ্ট্রের দুই জেলায় ফের ‘লকডাউন’

আজ, শুক্রবার সকাল পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্যে চলে সংঘর্ষ। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃতদেহ পাওয়া গিয়েছে। নিহতরা প্রত্যেকেই পাকিস্তানের মদতে চলা জঙ্গি সংগঠন লস্কর–ই–তইবার সদস্য। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্রও পাওয়া গিয়েছে বলে জানান তিনি। সন্ত্রাসমূলক কার্যকলাপ রুখতে সোপিয়ান জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে ভারতীয় সেনা।

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...