Monday, June 22, 2026

সরস্বতীপুজোর পরেও বজরং দলের ফতোয়া পোস্টার, ক্ষুব্ধ পুরুলিয়া

Date:

Share post:

এবার বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি (Bjp)। আর তার আগেই তাদের শাখা সংগঠনগুলি এরাজ্যে মাথাচাড়া দিয়েছে। ‘ভ্যালেন্টাইন্স ডে’র (Valentines Day) পর সরস্বতীপুজোর সময় ফতোয়া দেওয়া পোস্টার (Poster) নজরে এলো বজরং দল (Bajrang Dal) ও বিশ্ব হিন্দু পরিষদের (Viswa Hindu Parishad)। রাজ্যের বেশ কয়েকটি জায়গার মতো এই পোস্টার নজরে পড়েছে পুরুলিয়াতেও (Purulia)। “খোলা জায়গায় কোনও যুগলকে যেন দেখা না যায়”- পুরুলিয়ায় দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সতর্কীকরণ পোস্টার। এই ঘিরে বিতর্ক দেখা দিয়েছে পুরুলিয়ায়। ক্ষুব্ধ জেলার সব মহল।

সরস্বতীপুজোতে এই পোস্টার পড়ে হুগলি, বাঁকুড়াতেও। পুজো পার হয়ে গেলেও পুরুলিয়ার জয়পুর, ঝালদা, পাড়া, কাশীপুর ও পুরুলিয়া শহরে এমন পোস্টারের দেখা মিলেছে। ছাপানো ওই পোস্টারে সতর্কীকরণ শিরোনামে লেখা রয়েছে, “বাংলার বিদ্যার দেবী সরস্বতীপুজো। যা অনেক বাঙালি মনে করেন ‘ভালোবাসা’–র উৎসব, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সুতরাং বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ওই দিন খোলা জায়গায় কোন যুগল যেন দৃষ্টিতে না আসে। দৃষ্টিকটু অবস্থায় না দেখা যায়। এরকম ঘটনায় তাদের বাবা–মায়ের সাথে আলোচনা বা প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনের পর বিজেপি সরকার পশ্চিমবঙ্গে লাভ জিহাদ ও ব্যাভিচারের বিরুদ্ধে আইন আনবে এবং বাঙালি যুবক–যুবতীদের চরিত্রের উন্নতির জন্য নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।” পোস্টারের নীচে লেখা বজরং দলের নাম। তবে, এই পোস্টারের দায় নিতে রাজি হয়নি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

আরও পড়ুন:উপত্যকায় ফের রক্তক্ষরণ, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী

ক্ষমতায় আসার স্বপ্নে যাদের শাখা-সংগঠন এই ধরনের নীতি পুলিশি করছে, যদি বাংলায় তারা ক্ষমতায় আসে, তাহলে কি রূপ ধারণ করবে তাতেই আশঙ্কিত দায়িত্বশীল বুদ্ধিজীবীরা।

Advt

Related articles

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...

বিরোধীদের বলার কিছু নেই! প্রথম বাজেট নিয়ে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, জানালেন ‘ফাঁকফোকর’ কবে ভরবে

“এই বাজেটের পরে তো বিরোধীদের বলার আর কিছুই নেই“-রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পরেই সাংবাদিকদের মুখোমুখি...