Tuesday, June 23, 2026

কঙ্কালকাণ্ড খ্যাত বেনাচাপড়া গ্রামে ফুলে ফুলে বরণ করা হল সুশান্ত ঘোষকে

Date:

Share post:

কঙ্কালকাণ্ডে খবরের শিরোনামে এসেছিল বেনাচাপড়া গ্রাম। নাম জড়িয়েছিল সিপিএম নেতা সুশান্ত ঘোষের ।
দশ বছর পর বৃহস্পতিবার সেই বেনাচাপড়া গ্রামে ঢুকলেন সিপিএম নেতা । ফুলে ফুলে বরণ করা হলো সুশান্ত ঘোষকে। সিপিআইএম নেতাকে ঘিরে পড়ল হুড়োহুড়ি। আর এই উন্মাদনা দেখে রীতিমতো আপ্লুত দোর্দণ্ডপ্রতাপ নেতা।
এদিনও এলাকাবাসী অভিযোগ করে, কংকাল কাণ্ডে সুশান্ত ঘোষকে ফাঁসানো হয়েছিল। আজ তাঁকে আমরা বরণ করে নিলাম।
প্রসঙ্গত, দীর্ঘ নয় বছর পর ঘরে ফেরেন সুশান্ত ঘোষ। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই আর গড়বেতায় ফিরতে পারেননি সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কঙ্কাল কাণ্ডে নাম জড়ানোয় দীর্ঘদিন জেলে ছিলেন তিনি। বাড়ি ফেরার পরে তিনি বলেছিলেন, “সভা থেকেই কঙ্কাল কাণ্ড নিয়ে মুখ খুলব।”
কঙ্কালকাণ্ডে সুশান্তকে সুপ্রিম কোর্ট প্রথম জামিন দিয়েছিল ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি। কিন্তু তখন শর্ত ছিল নিজের জেলায় ঢুকতে পারবেন না তিনি। সম্প্রতি সেই শর্ত তুলে নিতেই সিপিএমের তরফে শুরু হয় সুশান্তকে গ্রামে ফেরানোর প্রক্রিয়া।
২০০২ সালের ২২ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর থানার বেনাচাপড়ায় ৯ তৃণমূল কর্মী নিখোঁজের ঘটনা ঘটে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর স্থানীয় তৃণমূল কর্মী শ্যামল আচার্য তাঁর বাবা অজয় আচার্য-সহ ৯ জনের নিখোঁজ ডায়েরি দায়ের করেন। প্রথমে রাজ্য পুলিশ ও পরে সিআইডি তদন্ত শুরু করে। সেই তদন্তে নেমে বেনাচাপড়ায় কঙ্কাল উদ্ধার হয় ২০১১ সালের ৫ জুন।
সেই ঘটনাতেই নাম জড়ায় সুশান্তর। মাস দু’য়েক পর ১১ অগাস্ট তাঁকে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সমাবেশে হাজির থাকছেন সুশান্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামে ঢুকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তিনি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...