Thursday, June 25, 2026

টানা ১১ দিন পরেও পেট্রোল- ডিজেলের দাম বৃদ্ধিতে রেকর্ড

Date:

Share post:

ফের সর্বকালীন রেকর্ড ভেঙে মূল্যবৃদ্ধিতে নজির গড়ল পেট্রোল ও ডিজেল। শুক্রবার নতুন করে দুই জ্বালানিরই দাম বাড়ল। এই নিয়ে পর পর টানা ১১ দিন দাম বাড়ল পেট্রোল(Petrol) ও ডিজেলের(Diesel)। ফলে শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ৯১ টাকা ৪১ পয়সা দাঁড়াল। অন্যদিকে ডিজেলের দাম হল লিটার প্রতি ৮৪ টাকা ১৯ পয়সা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা।এনিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhaya) ।

পাশাপাশি রাজধানী দিল্লিতে(Delhi) পেট্রোলের দাম ৯০ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার তেল সংস্থাগুলি লিটারে ৩০ পয়সা করে দাম বাড়িয়েছে। তার জেরেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত মানুষের।  দিল্লিতে শুক্রবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৯ টাকা ৮৮ পয়সা থেকে বেড়ে ৯০.১৯ টাকা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৬০ পয়সা। ম্বইয়ে শুক্রবার লিটারে পেট্রলের দাম বেড়ে ৯৬ টাকা ৬২ পয়সা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে এই মুহূর্তে ৮৭ টাকা ৬৭ পয়সা। শুক্রবার মুম্বইয়ে লিটার পিছু পেট্রলের দাম বেড়ে ৯৬ টাকা ৬২ পয়সা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে এই মুহূর্তে ৮৭ টাকা ৬৭ পয়সা। ৪টি মেট্রো শহরে মধ্যে দেশের মধ্যে মুম্বইয়েই এই মুহূর্তে জ্বালানির দাম সবচেয়ে বেশি।

উল্লেখ্য গতকাল, বৃহস্পতিবারও তেলের মূল্যবৃদ্ধি হয়েছেল। এদিন পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু বৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩৩ ও ৩২ পয়সা করে। যার জেরে দেশে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পার হয়ে গিয়েছে। রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। তথ্য অনুযায়ী এদিন সেখানে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০. ২৩ টাকা।

Advt

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...