Saturday, April 4, 2026

ট্রাফিক পুলিশের তৎপরতা, ১৫ মিনিটে মিলল ‘হারানিধি’

Date:

Share post:

ট্রাফিক পুলিশের তৎপরতায় ১৫ মিনিটের মধ্যেই চুরি হয়ে যাওয়া টাকার ব্যাগ ফেরৎ পেলেন এক মহিলা। ফেরৎ পেয়েছেন টাকার ব্যাগের সঙ্গে মোবাইলও। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার রথবাড়ি মোড়ে। মালদা জেলা ট্রাফিক পুলিশ ওসি বিটুল পাল জানান, শুক্রবার দুপুরে ইংলিশ বাজার রথবাড়ি মোড় থেকে বাস ধরার জন্য একটি বেসরকারি বাসে ওঠেন সুতপা দাস। কিছুক্ষণ পরেই দেখেন তার টাকার ব্যাগ সহ মোবাইল খোওয়া গেছে। ওই ব্যাগে প্রায় আড়াই হাজার টাকা ছিল। সঙ্গে সঙ্গেই পুলিশকে এই ঘটনার কথা জানানো হলে পুলিশি তৎপরতায় ১৫ মিনিটের মধ্যেই চুরি হয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফেরৎ পান ওই মহিলা। চুরি হয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফেরৎ পেয়ে জেলা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সুতপা দাস।

আরও পড়ুন- মেটিয়াবুরুজে ওয়েইসির সভা, বাম-কংগ্রেসের সঙ্গে বৈঠক!

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...