Monday, April 6, 2026

উপত্যকায় ফের রক্তক্ষরণ, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী

Date:

Share post:

ফের একবার সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের(Kashmir) শোপিয়ান(Shopian) জেলায় বাদিগাম অঞ্চলে সেনার গুলিতে মৃত্যু হল তিন লস্কর জঙ্গির(Terrorist)। এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ভারতীয় সেনা। পাশাপাশি উপত্যকার বদগাম জেলার বীরওয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের জেরে শহিদ হয়েছেন এক পুলিশ কর্মী(Police)।

জানা গিয়েছে, গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে বদগাম জেলার বীরওয়া গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেইমতো আটঘাট বেঁধে রাতেই মাঠে নামে নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি অভিযান শুরু হওয়ার পর সেনা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। হঠাৎ জঙ্গিদের ছোড়া এই গুলিতে পুলিশকর্মী মহম্মদ আলতাফের মৃত্যু হয়। মনজুর আহমেদ নামে অপর এক পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এখনো চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:পাচারের বিরোধিতা করার ফলেই কি জাকিরের উপর পরিকল্পনা মাফিক বিস্ফোরণ?

অন্যদিকে, শোপিয়ান জেলার বাদিগাম অঞ্চলে সেনা জঙ্গির গুলি লড়াইয়ে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর মৃত ৩ জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য। যদিও তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে।

Advt

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...