Friday, June 26, 2026

প্রয়াত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান

Date:

Share post:

চলে গেলেন বাংলাদেশি চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার- এটিএম শামসুজ্জামান। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকালে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এটিএম শামসুজ্জামানের পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। অভিনয়ে অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সহ মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শামসুজ্জামান। আমি কে (১৯৮৭), ম্যাডাম ফুলি (১৯৯৯), চুড়িওয়ালা (২০০১), ও মন বসে না পড়ার টেবিলে (২০০৯), চোরাবালি (২০১২)-র মতো ছবিতে তাঁর অভিনয় আজও ভুলতে পারেনি দর্শকরা। বাংলাদেশের ছবি ইন্ডাস্ট্রিতে তাঁর অবদানের জন্য  ২০১৫ সালে শামসুজ্জামানকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, একুশে পদকে ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বিবৃতিতে বলেছেন, “এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেছেন, “জনপ্রিয় এই শিল্পী তার অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।”

আরও পড়ুন- রবিবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছে বাংলা, প্রথম ম‍্যাচে অনুষ্টুপদের মুখোমুখি সার্ভিসেস

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...