Friday, April 3, 2026

মানবাধিকার নিয়ে সরব, দিশা রবির সমর্থনে বার্তা গ্রেটার

Date:

Share post:

টুলকিট (toolkit) কাণ্ডে গ্রেফতার হওয়া সমাজকর্মী দিশা রবির (disha ravi) পাশে দাঁড়ালেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (greta thunbarg)। আন্তর্জাতিক তারকা এই পরিবেশকর্মী শনিবার ট্যুইট করে দিশার পাশে থাকার বার্তা দেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিশার সমর্থনে গ্রেটা থুনবার্গ লিখেছেন, বাক্‌স্বাধীনতা, শান্তিপূর্ণ অবস্থান এবং মানবাধিকার এগুলির সঙ্গে কখনও কোনও আপস করা যায় না। এটা গণতন্ত্রের মৌলিক অধিকারের অংশ হওয়া উচিত। #standwithdisharavi লিখে এই পোস্ট শেয়ার করেছেন গ্রেটা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের লাগাতার আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুলকিট শেয়ারের অভিযোগে ২২ বছরের পরিবেশকর্মী দিশাকে তিনদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। ৫ দিনের পুলিশি হেফাজতের শেষে শুক্রবার পাতিয়ালা কোর্টে তোলা হয় সমাজকর্মী দিশাকে। এই ঘটনায় জড়িত থাকায় দিশা রবি, পুণের ইঞ্জিনিয়ার শান্তনু মুলুক এবং আইনজীবী নিকিতা জেকবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে দিল্লি পুলিশের সাইবার সেল। ইতিমধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, দিশা রবি, নিকিতা জেকব, শান্তনু মুলুক টুলকিট তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতেন।

আরও পড়ুন:বাংলা নিজের মেয়েকেই চায়: নয়া স্লোগানে নাগরাকাটা মাতালেন অভিষেক

গ্রেটার সংস্থা ‘ফ্রাইডেস ফর ফিউচার'(FFF) #স্ট্যান্ডউইথদিশারবি (#standwithdisharavi) দিয়ে শনিবার যে টুইট করেছে তাতে বলা হয়েছে, বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জমায়েত মানবাধিকারের প্রাথমিক শর্ত। যাঁরা বিপন্ন তাঁদের প্রতি সুবিচার সুনিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সঙ্গে আওয়াজ তুলতে হবে। এর পাশাঅ আরও একটি টুইটে গ্রেটার সংস্থা এফএফএফ জানিয়েছে, দিশা এই আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র ভারতের পরিবেশ নিয়েই সরব হননি তিনি, দেশের সবচেয়ে প্রান্তিক ও বিপন্ন শ্রেণির হয়েও সরব হয়েছেন।

Advt

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...