Sunday, February 22, 2026

নিমতিতা বোমা বিস্ফোরণ : মিলেছে আঙুল, মোবাইলের টুকরো, বাইকের ব্যাটারি

Date:

Share post:

ঘনাচ্ছে রহস্য। নিমতিতা স্টেশনে বিস্ফোরণস্থল থেকে ১০৩ ফুট দূরে অর্থাৎ তিনটি রেল লাইন, একটি প্ল্যাটফর্ম মিলেছে ছিন্নভিন্ন আঙুল। পাওয়া গিয়েছে তার এবং মোবাইল ফোনের টুকরো। বিস্ফোরণের অভিঘাতে স্টেশনে তৈরি হয়েছে গর্ত। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় তদন্তে নামে রাজ্য পুলিশের আইজি এমকে বার্মা সহ সহ সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কর্তা থেকে শুরু করে সিআইডি উচ্চ আধিকারিকেরা। শুক্রবার খতিয়ে দেখেন বিস্ফোরণস্থল।

এরপরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সেদিন নিমতিতা স্টেশনে সাধারণ মানের কোনও বোমা বিস্ফোরণ হয়নি। বিস্ফোরণ হয়েছিল উন্নতমানের আইইডি ব্যবহার করে। তদন্তকারীরা এদিন নিমতিতায় রেললাইনের উপর থেকে বাইকের ব্যাটারির একটি অংশ উদ্ধার করেছেন বলে খবর। বিস্ফোরণস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে উদ্ধার হয়েছে একটি লোহার পাতও। আর তাতেই তদন্তকারীদের মনে প্রাথমিক ধারণা তৈরি হয়েছে, বুধবার রাতে রাজ্যের মন্ত্রীর উপর হামলা হয়েছিল উন্নতমানের আইডি দিয়েই।

আরও পড়ুন-কৈলাস ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন, চাঞ্চল্যকর অভিযোগ কোকেনকাণ্ডে ধৃত পামেলার

সিআইডি আধিকারিকরা ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ জোগাড় করেন বলে জানিয়েছে পুলিশ। ওই ফুটেজে দেখা যাচ্ছে, জাকির হোসেন যখন প্ল্যাটফর্মে হাঁটছেন, তখন কেউ একজন সামনে পরিত্যক্ত ব্যাগ পড়ে আছে বলে তাঁকে সাবধান করেন। মন্ত্রীর সমর্থকদের মধ্যে কেউ একজন ব্যাগটি সরাতে গেলে বিস্ফোরণটি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই ফুটেজটি খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সেদিন মন্ত্রীর উপর হামলায় কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা খতিয়ে দেখতে নিমতিতা স্টেশনেই থাকবেন সিআইডি ও ফরেনসিক আধিকারিকরা। সেই কারণে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ফরাক্কা ধুলিয়ান, নিমতিতা, জঙ্গিপুর রুটে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। অন্যদিকে, জানা যাচ্ছে, মন্ত্রী জাকির হোসেন এখন বিপন্মুক্ত। এখনও পর্যন্ত শরীর থেকে বিস্ফোরক বের করার জন্য ছোট বড় সব মিলিয়ে মোট ১৩টি অস্ত্রোপচার হয়েছে তাঁর।

Advt

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...