Monday, April 6, 2026

‘বিজেপিকে একটিও ভোট নয়’ ফের পোস্টার ঘিরে চাঞ্চল্য হুগলিতে

Date:

Share post:

‘বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট আরএসএস, বিজেপি-র বিরুদ্ধে বাংলা’ হুগলিতে এই পোস্টারে ছয়লাপ। আর কিছুদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে সেখানে, তার আগেই এমন পোস্টার পড়ায় শুরু হয়েছে চাপানউতর।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “বিজেপি এবং তার সহযোগীরা ফ্যাসিস্ট। তাই তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। বামপন্থীরাও পথে নেমে প্রতিবাদ করছে। যাঁরা গণতন্ত্র মানেন, তাঁরা বিজেপি-র বিরুদ্ধে সরব হবেন, এটাই স্বাভাবিক।” বিজেপি-কে ভোট না দেওয়া প্রসঙ্গে যে পোস্টার পড়েছে, তা নিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন, “রাজ্যের মানুষ কাকে ভোট দেবে, সেটা তাঁরা ঠিক করে নিয়েছেন। নির্বাচনেই সব পরিষ্কার হয়ে যাবে।”

আরও পড়ুন : বিদায়ের পথে কোভিড? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা

অন্যদিকে, ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল উত্তরপাড়ায়। সরস্বতী পুজোর আগেই উত্তরপাড়া-সহ শ্রীরামপুরের একাধিক জায়গায় ওই পোস্টারে লেখা হয় পুজোর দিন যুগলদের এক সঙ্গে ঘুরতে দেখলেই ‘কড়া ব্যবস্থা’ নেওয়া হবে। এই ঘটনায় অভিযোগ উঠেছিল বজরং দলের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে এই পোস্টার দেওয়ার অভিযোগ তারা অস্বীকার করেছে। এ বার সেই ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল।

উত্তরপাড়ার সেই পোস্টারে লেখে হয়েছে,’ভালবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার।’ পোস্টারের মধ্যেই নীচে লেখা ‘ভগৎসিং যুব ব্রিগেড’। এখন এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পোস্টার পড়ার ঘটনায় বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, “যাঁদের পায়ের তলায় মাটি চলে গিয়েছে, তাঁরা ভগৎ সিংয়ের নাম করে হুঙ্কার দিচ্ছে। তার মধ্যে তৃণমূলই প্রধান।”

Advt

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...