Saturday, June 27, 2026

ফেসবুকে ‘টুম্পা সোনা’ শেয়ার করলেন শ্রীলেখা

Date:

Share post:

২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড মাঠেই কী দেখা যেতে পারে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। সম্প্রতি ফেসবুক পেজে বামেদের (CPM) ‘টুম্পা সোনা’ গান শেয়ার করে সেই জল্পনা আরও উসকে দিয়েছেন অভিনেত্রী নিজেই।

তুমুল ভাইরাল বাংলা গান ‘টুম্পা সোনা’ (tumpa sona) এবার বিনোদন জগত পেরিয়ে ঘাঁটি গেড়েছে রাজনৈতিক মহলেও। বাম কংগ্রেস (left-congress) জোটের আগামী ব্রিগেড (brigade) সমাবেশে লোক সমাগম বাড়ানোর নয়া হাতিয়ার এবার ‘টুম্পা সোনা’। ভাইরাল এই গানের অনুসরণেই নতুন গান তৈরি হয়েছে ‘টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো।’। গানের কথা শুনলেই বোঝা যায়, সকলকে ঘুরিয়ে ফিরিয়ে ব্রিগেডমুখী করে তোলাই মূল উদ্দেশ্য। বিধানসভা নির্বাচনে জোটের মূল দুই বিরোধী দল তৃণমূল ও বিজেপিকে তুমুল তুলোধনা করা হয়েছে এই গানের মাধ‍্যমে। খোদ সূর্যকান্ত মিশ্রও এই গানের প্রচারে নেমেছেন। নিজের ফেসবুক প্রোফাইলে তিনি ‘টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো’ শেয়ার করেছেন। এবার এই গান শেয়ার করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তাহলে কী বামেদের ব্রিগেড মাঠে দেখা যাবে শ্রীলেখাকে? সেটা সময়ই বলবে!

আরও পড়ুন- কুম্ভ মেলায় প্রবেশে এবার করোনা রিপোর্ট বাধ্যতামূলক

Advt

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...