Sunday, June 14, 2026

আকাশ মেঘলা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই , জানাল আবহাওয়া অফিস

Date:

Share post:

শনিবার সকাল থেকেই আকাশ  মেঘলা। রোদের দেখা নেই। বৃষ্টি বৃষ্টি ভাব। কিন্তু মহানগরে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। তবে বৃষ্টি হতে পারে চার জেলায় : পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।  এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মেঘলা আবহাওয়ার জন্য কিছুটা শীত শীত অনুভূত হলেও, শীত আর ফিরে আসবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২১.১ ডিগ্রি।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাঁফফাঁস দশা হবে সকলের। তবে রাতের দিকে সামান্য নামতে পারে পারদ। শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে বঙ্গে আর সেভাবে পারদ পতনের সম্ভাবনা নেই বলেই খবর। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা মালদহ, দুই জেলার আকাশ। প্রসঙ্গত, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০. ২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।

Advt

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...