Tuesday, June 23, 2026

ভোটের আগেই গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার?

Date:

Share post:

ভোটের আগেই বিমল গুরুং সহ মোর্চা কর্মী ও নেতাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য সরকার। জারি করা হয়েছে নির্দেশিকা। দার্জিলিং আদালত সূত্রে খবর, রাজ্য সরকারের ওই নির্দেশিকা ইতিমধ্যেই জেলাশাসকদের মাধ্যমে সরকারি আইনজীবীদের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁরা ওই নির্দেশিকা মেনে আদালতে মামলা প্রত্যাহারের ব্যাপারে আবেদন জানাবেন। আদালত পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব মেনে নিলে বিমল গুরুংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলাই খারিজ হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৭ সালে পাহাড়ে বিমল গুরুংয়ের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। আন্দোলন শুরু হলে সরকারি দফতরে অগ্নিসংযোগ, পুলিশের উপরে হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশ কর্মী হত্যা, দার্জিলিং ও কালিম্পংয়ের নানা জায়গা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে আইপিসি’র বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। পাশাপাশি ইউএপিএ ধারাতেও মামলা দায়ের করে রাজ্য সরকার।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখেই হোক রাজ্য বাজেট: নীতি আয়োগের বৈঠকে মোদি

গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে। জিএনএলএফ নেতৃত্বের অভিযোগ, আসন্ন বিধানসভা ভোটের আগে ফায়দা তুলতেই রাজ্যের শাসক দলের নির্দেশে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা হচ্ছে। এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, ‘বিষয়টি পুরোপুরি আইনি। আমি এই বিষয়ে মন্তব্য করার মতো জায়গায় নেই।’

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...