Friday, June 26, 2026

নয়া নিয়মে ট্রামও এবার ক্যাশলেস!

Date:

Share post:

রাজাবাজার রুটের ট্রামে ক্যাশলেস ব্যবস্থা চালু করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। এবার থেকে নগদ টাকার বদলে যাত্রীদের ডব্লুবিটিসি কিউআর কোড কার্ড দেওয়া হবে। পরিবহন দফতর থেকে জানান হয়েছে, আগামী মার্চ মাস থেকে কলকাতার সমস্ত ট্রাম রুটেই ক্যাশলেস ব্যবস্থা চালু করা হবে।

পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর এবং ফোন পে(Phone Pay)র সম্মেলিত উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে যাত্রীদের নিরাপদ অর্থপ্রদানের বিকল্প ব্যবস্থার কথা ঘোষণা করেছে। ভারতের ডিজিটাল পেমেন্ট সংস্থাটির সম্মেলিত প্রচেষ্ঠায় ক্যাশলেস ব্যবস্থা চালু রাখতে সফল হবে তিলোত্তমার ট্রাম পরিষেবা বলে আশা করা হচ্ছে। ডব্লুবিটিসি(WBTC) –র ব্যবস্থাপনা পরিচালক এমডি, এম এন রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, ‘‌আমরা ট্রামকে পরিবহণের পছন্দসই পদ্ধতিতে পরিণত করার জন্য অনেক উদ্যোগ নিয়েছি।  রঙিন কোডেড রুট, এসি ট্রামে ফ্রি ওয়াইফাই এবং নগদহীন টিকিট ব্যবস্থা সক্ষম করতে ফোন পে–র সঙ্গে এই উদ্যোগ।

অনেক আগেই মেট্রোর ধাঁচে রাজ্য পরিবহণ নিগম স্মার্ট কার্ড চালু করে। যা সরকারি বাস, ট্রাম এবং ফেরিতে ব্যবহার করা যায়। প্রতি ১০০ টাকার গুণিতকে প্রতি বার রিচার্জ করালে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য টিকিট বোনাস হিসেবে যুক্ত হয়। করোনা পরিস্থিতির সময় সেই কার্ড রিচার্জের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করআর বদলে ই-রিচার্জ বাঁ অনলাইন রিচার্জের সুবিধা করে দেওয়া হয়েছিল। এবার সেই ভিত্তিতেই নতুন করে ফোন পে(Phone Pay)-র দ্বারা নতুন করে ক্যাশলেস ব্যবস্থা চালু করা হল।

পরিবহণ নিগমের স্মার্ট কার্ড রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস (RFID)-এর সুবিধাযুক্ত। প্রত্যেক কার্ডের নির্দিষ্ট নম্বর রয়েছে। যে সব যাত্রীদের কার্ডের নম্বর বুঝতে অসুবিধা হয়, তাঁদের কন্ডাক্টরের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকেরা।

Advt

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...