Friday, April 10, 2026

ভাষাদিবসে মিশল এপার ওপার, মইদুলের পাশে শাহবাগ

Date:

Share post:

মাঝে একটা কাঁটাতার… কিন্তু রক্তের রং লাল, ভাষাও এক। গণ্ডি পেরোলেই ওপার বাংলা। কিন্তু ‘প্রতিবাদ’ কোনও ভাষা হয়না। তা দেশ, কাল,পাত্রের গণ্ডিকেও ছাঁপিয়ে যায়। ‘ভাষা দিবস’-এর প্রাক্কালেও এর অন্যথা হল না। বাংলাদেশের শাহবাগ আন্দোলনের সময় ভারত তথা গোটা বাংলা যেভাবে প্রতিবাদে মুখর হয়েছিল, ঠিক একইভাবে মইদুলের মৃত্যুর প্রতিবাদে সরব হতে দেখা গেল বাংলাদেশের যুবসমাজকে। ওপার বাংলার আবেগ, তাঁদের প্রতিবাদী কন্ঠ আবারও এক করে দিল দুই বাংলাকে।

শাহবাগে স্লোগান উঠল, ‘‌হাল ফেরাও, লাল ফেরাও।’‌ বাংলার ছাত্র–যুবদের আন্দোলনে এবার পাশে এসে দাঁড়াল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।  ঠিক এমন চিত্র দেখা গিয়েছিল শাহবাগ আন্দোলনের সময়। ভারত তথা গোটা বাংলার প্রতিবাদ এতটাই তীব্র ছিল যে তা যুবসমাজকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। উত্তাল হয়েছিল গোটা ভারতবর্ষ। জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছিল মানুষ। এবার তা আরও একবার প্রতিফলিত হল মইদুলের মৃত্যুকে ঘিরে।

গত ১১ই ফেব্রুয়ারি এসএফআই তাঁদের কিছু দাবি নিয়ে নবান্ন অভিযান করেন। সেখানেই পুলিশের লাঠিচার্জে জখম হন মইদুল। এরপর হাসপাতালে নিয়ে গেলেও আর বাড়ি ফেরেননি মইদুল। তাঁরই মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও আন্দলনের ডাক দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ঢাকা মহানগর সংসদ। এরপর ১৯শে ফেব্রুয়ারি এই মিছিলে অংশ নেন তাঁরা। ভাষা দিবসের প্রাক্কালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাঁদের সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ছবি পোস্ট করে, যা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

Advt

 

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...