Saturday, June 13, 2026

আজ মধ্যরাত থেকেই পেট্রল-ডিজেলের দাম কমতে চলেছে রাজ্যে

Date:

Share post:

এবার পেট্রল ডিজেলের দাম কমতে চলেছে বাংলায়। বিধানসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পেট্রল-ডিজেলের উপর রাজ্যের দেওয়া শুল্ক খানিকটা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রবিবার মধ্যরাত থেকেই রাজ্যে কমবে পেট্রল-ডিজেলের দাম। ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম।

অমিত মিত্র জানিয়েছেন, সাধারণ মানুষের উপর বোঝা লাঘব করতে আজ রাত থেকেই পেট্রল এবং ডিজেলের উপর থেকে রাজ্যের চাপানো সেস ১ টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসের বেশিরভাগ দিনই বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে কার্যত ভ্রূক্ষেপহীন কেন্দ্র।

আরও পড়ুন-ভোট বাজারে বাংলায় একাধিক প্রকল্পের উদ্বোধন নিয়ে টুইট মোদির

তবে শনিবার সামান্য স্বস্তির বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন তিনি স্বীকার করেছেন পেট্রপণ্যের ক্রমাগত মূল‌্যবৃদ্ধি উদ্বেগজনক। দাম কমাতে কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে আলোচনা চায় সেই কথাও বলেছেন তিনি। সামনেই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ‌্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “এটি অত‌্যন্ত উদ্বেগের বিষয়। এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না। এই বিষয়ে কেন্দ্র ও রাজ‌্যগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন‌্য তেলের দাম একটি ন‌্যায‌্য ও যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।”

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...