Saturday, June 13, 2026

অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন জকোভিচ, কেরিয়ারে নয় বার এই খেতাব জয় জোকারের

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেন( Australian open) চ‍্যাম্পিয়ন নোভাক জকোভিচ( novak djokovic)। রবিবার পুরুষদের ফাইনালে তিনি হারালেন ডানিল মেদভেদেভকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-২, ৬-২। এই জয়ের ফলে কেরিয়ারে নয় বার অস্ট্রেলীয় ওপেন চ‍্যাম্পিয়ন হলেন জোকার। ১৮’তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন তিনি।

এদিন ম‍্যাচে শুরু থেকেই দাপট বজায় রেখেছিলেন জকোভিচ। মেদভেদেভকে সোজা সেটে হারিয়ে দেন তিনি।

এই জয়ের পর জকোভিচ বলেন,” আমার কেরিয়ারে যত বিপক্ষের বিরুদ্ধে খেলেছি তাঁদের মধ্যে মেদভেদেভ অন্যতম কঠিন প্রতিপক্ষ। ওঁর যা ক্ষমতা তাতে ও খুব দ্রুত গ্র্যান্ডস্ল্যাম জিতবে। তবে আরও কিছুটা বছর অপেক্ষা করতে হবে। কারণ আমি যে এখনও অবসর নেইনি।” এরপাশাপাশি তিনি আরও বলেন “রড লেভার এরিনা তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তাই তোমাকে খুব ভালবাসি। আশাকরি আমাদের প্রেমের বন্ধন আরও দৃঢ় হবে।”

আরও পড়ুন:মোতেরাতে শততম টেস্ট খেলতে নামছেন ইশান্ত

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...