Sunday, March 15, 2026

চূড়ান্ত গোপনীয়তায় দক্ষিণবঙ্গে আব্বাসের দলের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত বাম-কংগ্রেসের

Date:

Share post:

চূড়ান্ত গোপনীয়তার মধ্যে দক্ষিণবঙ্গের আসন সমঝোতা চূড়ান্ত হল বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মধ্যে। শনিবার মধ্যরাতে হুগলির বৈদ্যবাটিতে এই বৈঠক হয়। তিন দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই আসন সমঝোতা হয়েছে।
সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও আইএসএফের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি ওই বৈঠকে উপস্থিত ছি‌লেন। আসন সমঝোতা নিয়ে আইএসএফের তরফে জানানো হয়েছে , দক্ষিণবঙ্গের আসন নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে । উত্তরবঙ্গ নিয়েও বিবেচনা করা হচ্ছে । আগামী দিনে বাংলাকে এই জোটই পথ দেখাবে।
বৃহত্তর স্বার্থে আসন ৪৪-এর নীচেও নামতে পারে, আবার ৪৫-এর উপরেও হতে পারে।
বৈঠকে দক্ষিণবঙ্গের ৮০ শতাংশ আসনের রফা চূড়ান্ত হয়ে গেলেও, উত্তরবঙ্গে আইএসএফের বেশ কিছু আসনের দাবি নিয়ে কংগ্রেসের আপত্তি আছে । তাই সিপিএমকেই উত্তরবঙ্গে কিছু বাড়তি আসন ছাড়ার দাবি করেছে আইএসএফ। বিষয়টি নিয়ে ফের শীঘ্রই বৈঠকে বসবে বাম ও কংগ্রেস।
সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আইএসএফ এই প্রথম সমঝোতায় এল। আমাদের দু’পক্ষের জোটের ফর্মুলা মেনেই তৃতীয় পক্ষকে যুক্ত করা হয়েছে। আরও কিছু দল আছে, যাদের আমাদের আসন ছাড়তে হবে।
আগামী দু’-এক দিনের মধ্যে ফের বৈঠকে বসে জোটকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, আমরা ত্রিপাক্ষিক আলোচনায় এই প্রথম বসলাম। আরও আলোচনা করতে হবে। কারণ ২৯৪টি আসন নিয়ে আলোচনা করতে সময় লাগবে ।
২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় আব্বাসের দলের উপস্থিতর বিষয়ে নৌসাদ জানিয়েছেন , আসন ভাগ নিয়ে আলোচনা চলছে। দু’-এক দিনের মধ্যে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে।

spot_img

Related articles

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...