Friday, June 26, 2026

মঙ্গল থেকে পার্সির পাঠানো ছবি, উৎফুল্ল নাসার বিজ্ঞানীরা

Date:

Share post:

নামার পর পরই ছবি পাঠিয়েছিল রোভার ‘পারসিভের‌্যান্স’। নাসার দাবি, মঙ্গলে নামার সময় এমন ছবি এর আগে আর কোনও মহাকাশযানই তুলে পাঠাতে পারেনি। নামার কয়েক মুহূর্তের মধ্যে আবারও এল নতুন তিনটি ছবি। নাসা জানিয়েছে, মঙ্গলে নামার সময় কোনও স্টিল ছবি পাঠায়নি মহাকাশযান। পাঠিয়েছে বেশ কিছু ক্ষণের কয়েকটি ভিডিয়ো। সেখান থেকেই স্টিল ছবিটি কেটে নিয়ে নাসা শুক্রবার প্রকাশ করেছে।

শুক্রবার নাসা তিনটি ছবি প্রকাশ করেছে নিজস্ব ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

তাদের একটিতে দেখানো হয়েছে মঙ্গলের মাটিতে ছড়ানো রয়েছে একগুচ্ছ কেব্‌ল বা তার। যেগুলি নাসার মহাকাশযানেই ছিল। লাল গ্রহের বায়ুমণ্ডলে নাসার মহাকাশযান ঢোকার পর সেখান থেকে প্যারাসুটে গা ভাসিয়ে গতিবেগ কমাতে কমাতে একেবারে শূন্যে নিয়ে এসে নাসার ল্যান্ডার ও তার ভিতরে থাকা রোভার পারসিভের‌্যান্সকে মঙ্গলের বুকে অবিকল পালকের মতো পা ছোঁয়াতে সাহায্য করেছে ওই একগুচ্ছ কেব্‌লই। তাদের জন্যই নিরাপদে মঙ্গলে নামতে পেরেছে নাসার ল্যান্ডার ও রোভার।

নাসার এ বারের মঙ্গল অভিযানের মূল কাণ্ডারি চিফ ইঞ্জিনিয়র অ্যাডাম স্টেলটজ্‌নার শুক্রবার সাংবাদিক বৈঠকে বলছেন, ‘‘ছবি দেখে মনে হচ্ছে মঙ্গলের পিঠ (‘সারফেস’) থেকে যখন মাত্র ২ মিটার বা ৬ ফুট উপরে ছিল মহাকাশযান, তখনই এটি তোলা হয়েছিল। নামার সময় মহাকাশযানের জন্য মঙ্গলের মাটি থেকে ধুলোও উড়তে দেখা গিয়েছে।’’ নাসা জানিয়েছে, পরের ছবিটি নাসার ল্যান্ডার তুলেছিল নামার অব্যবহিত পরেই। যে পাথরগুলিকে ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে লাল গ্রহের পিঠে, সেগুলির বয়স কম করে ৩৬০ কোটি বছর।

মঙ্গলগ্রহে নামার ঠিক আগের ও পরের মুহূর্তে তাকলাগানো এই ছবিগুলি তুলেছিল নাসার ল্যান্ডার তার মাথার উপরে থাকা সুপারক্যামে। প্রতিটিই হাই রেজোলিউশন ছবি। এর আগে শুক্রবার ভোরেই মহাকাশযানের পাঠানো মঙ্গলের প্রথম ছবি প্রকাশ করেছিল নাসা।

Advt

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...