Saturday, April 4, 2026

প্রধানমন্ত্রীর নিরাপত্তা: অবাধে কাটা পড়ল শতাব্দী প্রাচীন গাছ!

Date:

Share post:

দেবদারু, শাল, শিশু- বয়স কম করে ৪০। কেউ আবার বহু ইতিহাসের সাক্ষী থেকে শতবর্ষ পার করেছে। কিন্তু তাতে কি! দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) বলে কথা। তাই তাঁর ঘণ্টা দু’য়েকের সফরের জন্য শতাধিক বছরের পুরনো গাছও আর কী গুরুত্ব? তাই করাত-কুঠারের আঘাতে ফালাফালা হল শাল-শিশুরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার (Security) জন্য সেই গাছগুলি অবলীলায় কাটা হল।

গাছকাটার খবর পেয়ে প্রতিবাদে সরব হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এই বিষয়ে তাঁরা সেখানে পোস্টারও (Poster) লাগিয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য শঙ্কর ভট্টাচার্য (Shankar Bhattacharya) বলেন, “বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে সরকারি উদ্যোগে বনমহোৎসব হয়, হয় পরিবেশ দিবস পালন কিংবা বৃক্ষরোপণ। কিন্তু ভিভিআইপিদের নিরাপত্তার জন্য সেই গাছই অবাধে নিধন হয়। তাইতো দেশের প্রশাসনিক প্রধানের ১০০মিনিটের জন্য ১০০বছরের পুরনো গাছের উপর আজও অবাধেই করাত চলে”। তবে প্রশাসনের তরফ এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন- যোগীরাজ্যে ফের এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত মাফিয়া মোতি সিং

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...