Saturday, June 27, 2026

‘ঘরের ছেলে শুভেন্দুকে বাংলা চায়’-প্রচারে অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

‘বাংলা ঘরের মেয়েকেই চায়’- শনিবার থেকে এই নতুন স্লোগানকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে প্রচারে নেমেছে রাজ্যের শাসক দল। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর অনুগামীরা প্রচার করতে শুরু করেছেন , বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে ঘরের ছেলে শুভেন্দুকে চায়। আর এই প্রচারের ফলে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি। কারণ, দিন কয়েক আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, বিজেপিতে ব্যক্তি বিশেষের কোনও জায়গা নেই। দলই সেখানে শেষ কথা । তাই এভাবে ব্যক্তি শুভেন্দুকে সামনে রেখে বিজেপির একাংশের প্রচারে, দিলীপ -শুভেন্দু দ্বন্দ্ব সামনে চলে এসেছে।
তৃণমূলে থাকাকালীন দলকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিলেন একদা এ রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বার বার সুর চড়িয়েছেন তিনি।আর এখন বিজেপির প্রচার মঞ্চ থেকে বার বার বাম-কংগ্রেসের স্তুতি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর গলায়। কখনও তিনি সিপিএম এবং কংগ্রেসের সমর্থকদের থেকে ভোট চাইছেন, কখনও বা বাম জামানার শাসনের প্রশংসা করছেন।
অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়র মতো বিজেপির শীর্ষনেতারা যখন আসন্ন নির্বাচনে রাজ্য বিজেপিকে ২০০টি আসনে জেতার জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারীর বাম-কংগ্রেস স্তুতি গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে বই কমায়নি।
শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যাওয়া মেদিনীপুরের যুবনেতা স্নেহাশীষ ভৌমিক তার ফেসবুক অ্যাকাউন্টে শুভেন্দুকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরে এমন একটি পোস্ট করেছেন। যদিও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে কাউকে ঘোষণা করেনি। কারোর ব্যক্তিগত অপছন্দ পছন্দকে দলের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...