Saturday, June 27, 2026

মঙ্গলবার সিবিআইকেই বাড়িতে ডাকলেন অভিষেকের স্ত্রী

Date:

Share post:

সিবিআই নোটিশের উত্তর দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। মঙ্গলবার, তদন্তকারী সংস্থাকে বাড়িতে ডাকলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠির উত্তরে রুজিরা লিখেছেন, তিনি একুশ তারিখ দুপুর দুটোর সময় সিবিআইয়ের চিঠি পেয়েছেন। তবে কী কারণে বা তদন্তের কোন বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে- সেটা তিনি জানেন না। তদন্তে সহযোগিতার স্বার্থে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর তিনটের মধ্যে সিবিআই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। একইসঙ্গে চিঠিতে অভিষেকের স্ত্রী লিখেছেন, কোন সময় তদন্তকারীরা আসবেন সেটা তাঁকে জানিয়ে দিতে। চিঠিটি লেখা হয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকে (Umesh Kumar)।

আরও পড়ুন-‘ভীতু-কাপুরুষ নই’, স্ত্রীকে CBI নোটিসের পর আইনে আস্থা রেখে বার্তা অভিষেকের

কয়লা দুর্নীতির তদন্তে রবিবার বাড়িতে গিয়ে রুজিরাকে নোটিশ ধরায় সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদের জন্য সেদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের ৬ জন আধিকারিক। তবে অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্টে কীসের ভিত্তিতে কত টাকা গিয়েছিল তদন্তের দোহাই দিয়ে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই জানাতে চাননি সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন-প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে অভিষেকের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের

প্রশ্ন উঠছে, তবে কি প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে এই ষড়যন্ত্র? ইতিমধ্যেই কয়লা তদন্ত নিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বহু জনসভায় একাধিকবার দাবি করেছেন এই দুর্নীতিতে অভিষেক যোগ রয়েছে। উপরমহলের ‘সাজানো স্ক্রিপ্ট’কে বাস্তব রূপ দিতে, তাঁদের দাবিকে প্রাধান্য দিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...