Friday, June 26, 2026

প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে অভিষেকের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের

Date:

Share post:

কয়লা দুর্নীতির সূত্র ধরে রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে(Rujira Banerjee) নোটিস ধরাল সিবিআই (CBI)। ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন। প্রশ্ন উঠছে তবে কি প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে এই ষড়যন্ত্র? ইতিমধ্যেই কয়লা তদন্ত নিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বহু জনসভায় একাধিকবার দাবি করেছেন এই দুর্নীতিতে অভিষেক যোগ রয়েছে। উপরমহলের ‘সাজানো স্ক্রিপ্ট’কে বাস্তব রূপ দিতে, তাঁদের দাবিকে প্রাধান্য দিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে রাজ্যে কয়লা দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই কয়লা মাফিয়া লালাকে গ্রেফতার করেছে সিবিআই আধিকারিকরা। সেই সূত্র ধরেই রবিবার অভিষেকের বাড়ি গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ধরায় সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, লালাকে জিজ্ঞাসাবাদের পর এবং সেখান থেকে প্রচুর তথ্য ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআইয়ের দাবি, সেই সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর অ্যাকাউন্টে কিছু টাকা লেনদেনের কথা প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন। তার ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য এদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের ৬ জন আধিকারিক। তবে অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্টে কীসের ভিত্তিতে কত টাকা গিয়েছিল তদন্তের দোহাই দিয়ে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই জানাতে চাইনি সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে টুইট মুছলেন অনুপম হাজরা

অন্যদিকে, ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের এহেন নোটিস পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে তৃণমূল। গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘যেভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা দখলে ঝাঁপিয়েছেন, যেভাবে তাঁরা বিভিন্ন সভা থেকে অভিষেককে আক্রমণ করেছেন, তাতে এটা প্রত্যাশিতই ছিল।’

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...