Wednesday, June 24, 2026

‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে টুইট মুছলেন অনুপম হাজরা

Date:

Share post:

রাজনীতির ময়দানে তৃণমূলকে তোপ দাগতে গিয়ে এক টুইট করেছিলেন অনুপম হাজরা(Anupam hazra)। যে টুইটে তাঁর দাবি ছিল, বাংলা ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে চায় রাজ্যে, মহিলা নয়। মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতেই। অনুপম হাজরার এহেন টুইটকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক শুরু হয় রাজ্যজুড়ে। এমন নারীবিদ্বেষী মূলক আলপটকা টুইট অবশ্য বেশিক্ষণ নিজের টুইটার অ্যাকাউন্টে রাখেননি বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক তথা বিজেপি(BJP) নেতা অনুপম হাজরা। কিছুক্ষণের মধ্যেই টুইটটি ডিলিট করে দেন তিনি। জানা যাচ্ছে, শীর্ষ নেতৃত্বের ধমকেই টুইটটি ডিলিট করতে বাধ্য হয়েছেন ওই গেরুয়া নেতা।

জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ কম নেই। বিরোধীদের তরফে বারবার দাবি করা হয়, বিজেপি দলটির সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী ও গণতন্ত্রবিরোধী। ফলস্বরূপ রাজ্যে নির্বাচনের আঙিনায় দলকে কালিমালিপ্ত করার মত এই ধরনের কোনও ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য মেপে পা ফেলে চলেছে বিজেপি। তবে অনুপম হাজরার এই টুইট বড়সড় বিপদ ডেকে আনতে পারে অনুমান করে তড়িঘড়ি পদক্ষেপ নেয় শীর্ষ বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, অনুপম হাজরা টুইট করার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই অনুপম হাজরা সঙ্গে যোগাযোগ করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবং রীতিমত ধমকের সুরে তাকে ওই টুইট ডিলিট করতে বলা হয়। এবার বাধ্য হয়েই টুইটটি ডিলিট করে দেন অনুপম। যদিও ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। এখানে টুইটার তীব্র বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এহেন মন্তব্যের বিরোধিতা করেছেন নেটিজেনরাও।

আরও পড়ুন:বাংলায় পা সোমবার, নির্বাচনী কৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক মোদির

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের তরফে নতুন স্লোগান তোলা হয়েছে ‘বাংলা নিজের মেয়েকে চায়।’ তৃণমূলের স্লোগানের পাল্টা দিতে গিয়েই ‘সেম সাইড গোল’ করে বসতে দেখা যায় অনুপম হাজরাকে। রবিবার এক টুইটে তিনি লেখেন, ‘বাংলা নিজের ছেলেকেই মুখ্যমন্ত্রী চায়’, ‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’। বিজেপির এই ‘ছেলে’ মুখ্যমন্ত্রী কে? এ বিষয়ে বিজেপির তরফে অবশ্য স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে দ্বিতীয় উক্তিতে(‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’) গেরুয়া শিবিরের ‘নারী বিরোধী’ মনোভাব বেশ স্পষ্ট হয়ে উঠেছে। আর তার জেরেই টুইট মোছার জন্য শীর্ষ নেতৃত্বের ধমক খেতে হল অনুপম হাজরাকে।

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...