Saturday, June 27, 2026

নাবালিকা হেনস্থা থেকে তোলাবাজির অভিযোগ, আটক কাউন্সিলর জসীমউদ্দিন 

Date:

Share post:

রবিবার দুপুরে আটক কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসীমউদ্দিন (Md Jasimuddin)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁর কলেজ স্ট্রিট সংলগ্ন বাড়িতে পৌঁছে যায় জোড়াসাঁকো থানার পুলিশ (Jorasanko Police)। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। অভিযোগ কাউন্সিলরের পরিবারের সদস্যরা দরজা খোলেননি। এরপর পুলিশ এক চাবিওয়ালাকে ডেকে এনে কাউন্সিলরের সদর দরজার ডুয়েল লক খুলে ভিতরে ঢুকে তাঁকে ‘আটক’ করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে কয়েক বছর আগে নাবালিকাকে নির্যাতন এবং তার পরিবারের উপর মামলা না করার চাপ দেওয়ার অভিযোগ রয়েছে জসীমউদ্দিনের বিরুদ্ধে। গত শনিবার নির্যাতিতা রাতে বাড়ি ফেরার সময় তাঁকে পাকড়াও করে জসীমউদ্দিনের লোকজন হুমকি দেয়, মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে নাবালিকার পরিবারের তরফে। রাতেই কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করে পুলিশ। পকসো আইনে রুজু হওয়া মামলার প্রেক্ষিতেই এদিন সকাল সকাল জসীমউদ্দিনের বাড়িতে যায় পুলিশ। দুপুর বারোটা নাগাদ তাঁকে আটক করে বাইরে নিয়ে আসা হয়। সেই সময় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ অনুরাগী ও বিজেপি সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। অনেকের ডিম নিয়ে হাজির হয়েছিলেন। যদিও নিরাপদে পুলিশ কাউন্সিলরকে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...