Thursday, June 18, 2026

মার্চের প্রথম সপ্তাহে হতে পারে ভোট ঘোষণা, জনসভা থেকে জানালেন মোদি

Date:

Share post:

একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে অসম। নির্বাচনী আগুনে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দেশের এই দুই রাজ্য। যদিও এখনো পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। এই আবহের মাঝেই সোমবার অসমের জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) জানিয়ে দিলেন, মার্চের প্রথম সপ্তাহে হতে পারে ভোট ঘোষণা।

সোমবার অসমের ধেমাজির সিলপাথরে উপস্থিত হয় একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেল-গ্যাস ক্ষেত্রের এই সমস্ত প্রকল্প এদিন দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহেই কমিশন বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে পারে। কমিশন নিজের কাজ করবে। তবে তার আগে যতবার সম্ভব আমি অসমে আসব।’ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ(West Bengal) অসম(Assam) সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে চলতি বছরে। তার আগেই অসমে কবে ভোট ঘোষণা হতে পারে তার একটি আভাস দিয়ে দিলেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:বাড়ি গিয়ে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

উল্লেখ্য, অসমের পাশাপাশি সোমবার বিকেলে রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন এর পাশাপাশি আরও বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

Advt

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...