Friday, April 3, 2026

ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় !

Date:

Share post:

ভাষা দিবস উপলক্ষে রোটারি সদনে, বাংলা আর বাঙালি নিয়ে এক অন্য ধারার আলোচনাসভায় বারবার উঠে এল একটাই তথ্য।বাঙালিদের মধ্যে ভেদাভেদ আর রাজনীতির মারপ্যাঁচ দেখে মানুষ ক্লান্ত, বিধ্বস্ত । বেঙ্গল ফোরাম ফর ইনটেলেকট অ্যান্ড কালচার BFIC ও রোটারী ক্লাবের সঙ্গে যৌথ ভাবে এই আলোচনাসভার আয়োজন করেছিল ।
উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায় । একের পর এক প্রশ্ন তুলে ধরছিলেন সবাই । কী ছিল না সেই প্রশ্নবাণে?
গ্রাম্য উপভাষার অবহেলা থেকে হিন্দির আগ্রাসনের ভয় , রাজনৈতিক বনাম সাংস্কৃতিক বাঙালিয়ানা। ধর্ম না ভাষা কোনটা আগে বাঙালির কাছে । বাংলায় কি আরেকটি নবজাগরণের প্রয়োজন? যদি প্রয়োজন হয় তবে তার পথ কি ? এমনকি এই প্রশ্নও ওঠে যে বাঙালি পাঠক বা শ্রোতার রুচির কতটা বিবর্তন হয়েছে । পড়শি দেশ বাংলাদেশের তুলনায় আমরা নিজেদের মাতৃভাষা কে কতটা ভালবেসেছি? বেশি বাঙালি হলে কী কম ভারতীয় হয়ে যাবো আমরা?

এমন নানান প্রশ্নের উত্তর দেন চন্দ্র কুমার বসু , ডাঃ কুণাল সরকার , ঋতব্রত ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায় , পাপিয়া অধিকারী , হরিপদ ভৌমিক , গৌতম দে , চন্দ্রাবলি রুদ্র দত্ত , মধুরিমা দত্ত চৌধুরী , দীধিতি চক্রবর্তী , নীলাঞ্জনা মজুমদার প্রমুখ । এই প্রশ্নোত্তর পর্বের স্বাদ নিতে রোটারি সদন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ ।

‘ বাংলা, বাঙালি ও বাংলা ভাষা’ নিয়ে এই আলোচনা রীতিমতো উৎসাহে সঙ্গে উপভোগ করেছেন উপস্থিত শ্রোতারা।

পুরো আলোচনা থেকে যে নির্যাস উঠে এল তা যথেষ্টই ইতিবাচক । প্রত্যেকের বক্তব্য যেন এক সুরে বাধা। যেখানে একটি বিষয় স্পষ্ট হল, আর তা হল এই যে ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় । বাঙালি বা বাঙালিয়ানা নিয়ে হওয়া উচিত একটি আর্কাইভ , একটি পুরস্কার , বা একটি পাঠ্যক্রম । সে শুধুমাত্র দেশে নয় প্রবাসেও । বক্তারা যুক্তি দিয়ে বললেন কেন রাজনৈতিক নয় , সাংস্কৃতিক বাঙালিয়ানাটাই পথ। তাদের গলায় একটাই সুর বিশ্বের ৩০ কোটি বাংলাভাষী মানুষ হয়ে উঠুক একটি বৃহৎ পরিবার । কারণ, নতুন এক সূর্যোদয় দেখতে পাওয়া যাচ্ছে দিগন্তের সীমানায় । নতুন করে জেগে উঠুক সেই জাতি, যে ইতিহাসে বারবার ভারতকে পথ দেখিয়েছিলো । ধর্ম, মত , জাতপাত, রাজনৈতিক বিভেদ ভুলে সবার আগে বাঙালি হোন। বাঙালিদের জয় কেউ রুখতে পারবে না।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...