Friday, June 12, 2026

ফের ‘দুর্বোধ্য’ বাংলায় ‘সোনার বাংলা’ গড়ার ডাক মোদির

Date:

Share post:

সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য রাজ্যে পা রাখলেও নির্বাচন মুখর বাংলায় রাজনীতির আগুন আরও খানিক উস্কে দিয়ে গেলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প(metro project) উদ্বোধন উপলক্ষে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী(Prime Minister)। তবে রাজ্যে পা রাখার পর প্রথমে বিজেপির রাজনৈতিক সভামঞ্চে উপস্থিত হয়ে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন তিনি। একইসঙ্গে স্বপ্ন দেখালেন ‘সোনার বাংলার'(Sonar Bangla)।

সোমবার ডানলপের সভামঞ্চে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্বদের উপস্থিতিতে বাঙালির মন জয় করতে শুরুতেই বাংলায় কথা বলতে দেখা যায় মোদিকে। আধো-আধো বাংলায় হুগলির প্রশংসা করার পাশাপাশি তিনি জানিয়ে দেন বাবা তারকনাথ, জগন্নাথদেবের পুণ্য মাটি এই অঞ্চল। যদিও প্রধানমন্ত্রীর সেই বাংলার বেশিরভাগ অংশই বোধগম্য হয়নি বাঙালির। এমনটাই দাবি নেটিজেনদের। অবশ্য দুর্বোধ্য বাংলার গতি থামিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশ আধুনিক হয়েছে পরিকাঠামোর উন্নতির জন্য, ভারতেও পরিকাঠামো উন্নয়নের কাজ আগেই হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। তাই আর সময় নষ্ট করা যাবে না কোনওভাবেই।’ এরপরই সরাসরি রাজনৈতিক আক্রমণে নেমে পড়েন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার জন্য একাধিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সরাসরি আক্রমণ শানানো হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে।

তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশভক্তির বদলে ভোটব্যাঙ্ক, উন্ময়নের বদলে তোষণের রাজনীতি। এটাই চলছে বাংলায়। মা দুর্গার বিসর্জন পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাংলার সরকার। ভোটব্যাঙ্কের জন্য চলছে এই তোষণের রাজনীতি।’ একইসঙ্গে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে সরকারের লক্ষ্য কী হবে তার সম্যক ধারণা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রথম লক্ষ্য হবে। বিজেপি সরকার বাংলা এলে বাংলার সংস্কৃতির জয় যাত্রা শুরু হবে। সোনার বাংলা গড়ে তুলবে এই সরকার। বাংলার ইতিহাস সংস্কৃতি আরো মজবুত হবে।’ মোদির কথায়, ‘এখানে সোনার বাংলা গড়ে তুলতে হবে। যেখানে শুধু উন্নয়ন হবে। তোষণের রাজনীতি হবে না, তোলাবাজি হবে না।’ তাঁর কথায়, ‘একটা সময় ছিল যখন বাংলা অন্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু মা-মাটি-মানুষের সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। সমস্ত উন্নয়নের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এই তৃণমূল সরকার’। একই সঙ্গে তৃণমূল শাসনে বাংলায় ‘গুন্ডারাজ’, ‘সিন্ডিকেটরাজ’ প্রবল আকার ধারণ করেছে বলেও দাবি করেন, নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠি সারদার মূল মামলায় রাখল আদালত

পাশাপাশি বাংলায় পানীয় জলের পরিষেবা ঠিকঠাক নেই বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় প্রায় দেড় কোটি পরিবারের মধ্যে শুধু ২ লক্ষ মানুষ পরিশোধিত জল পায়। দেশে ৩ কোটি মানুষ পরিশোধিত জল পায়। পাইপের মাধ্যমে পানীয় জল মাত্র ৯ লক্ষ পরিবার পায়। তৃণমূল সরকার গরিব মানুষকে পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারে না। ঘরে ঘরে পানীয় জল পৌঁছতে ১৭০০ কোটি টাকা তৃণমূল সরকারকে দিয়েছে কেন্দ্র। কিন্তু মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করতে পেরেছে তৃণমূল সরকার। বাকি টাকা খেয়ে ফেলা হয়েছে।

Advt

Related articles

বেলডাঙা মামলায় তদন্তে NIA-ই! আগের আমলের মামলা প্রত্যাহার করল বিজেপি সরকার

বেলডাঙা মামলায় তদন্ত করবে NIA। এই মামলায় NIA-কে খোলা ছাড় বিজেপি সরকারের। চলতি বছরের জানুয়ারি মাসে ভিনরাজ্য ঝাড়খণ্ডে...

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...