Friday, June 26, 2026

তৃণমূল-বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গড়বে জোট : সূর্যকান্ত মিশ্র

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল (TMC) বা বিজেপি (BJP) সংখ্যাগরিষ্ঠতা না পেলে বাম-কংগ্রেস (cpm-cong alliance)জোট  মিলিতভাবে রাজ্যে সরকার গড়বে। একটি জনসভায় (public meeting) বক্তব্য রাখতে গিয়ে এ কথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)।  পূর্ব বর্ধমানের জামালপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে পুরনো সিপিএম কর্মীদের ফের সক্রিয়ভাবে দলে  ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সেখানেই এই প্রত্যয়ী বার্তা দিয়েছেন তিনি।

 

জামালপুরের সভা থেকে সিপিএম রাজ্য সম্পাদক আরও বলেন, “যাঁরা ভাবছেন বিজেপির সঙ্গে থেকে তৃণমূলকে তাড়াবেন, তাঁরা ভুল করছেন। তাঁরা দেখুন, তৃণমূল থেকে লোক এসে বিজেপিতে যোগদান করেছে। আর আপনাকেই তাক করে দাঁড়িয়ে আছে। আমরা কংগ্রেসের সঙ্গে জোট করেছি ঠিকই। তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে ও বিজেপিকে ঠেকাতে জোট প্রয়োজন। কিন্তু ক্ষমতায় এলে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হবে। তাই পুরনো কর্মীরা এগিয়ে আসুন। আর যাই করুন, তৃণমূল-বিজেপি করবেন না।” তাঁর আরও বক্তব্য, “যাঁরা আগে রাম, পরে বাম নীতির কথা বলছেন, সেই কর্মীরা ভুল করছেন। যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেই জায়গাগুলোর দুর্দশা দেখে আসুন। সাধারণ মানুষের অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। মূল্যবৃদ্ধি, কর্মহীনতা, জাতিভেদ গ্রাস করেছে।” সূর্যকান্তবাবু  এদিনের সভা থেকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন  তিনি দলীয় কর্মীদের ফের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিক্ষুব্ধ বাম সমর্থকদের প্রতি রাজ্য সম্পাদকের বার্তা, ‘রাজ্যের স্বার্থে এগিয়ে আসুন। আপনারাই দলের শক্তি। আপনারা ঘুরে দাঁড়ালেই দল ঘুরে দাঁড়াবে। দলকে ঘুরে দাঁড়াতেই হবে।”

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...