Sunday, March 29, 2026

অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেল CBI টিম

Date:

Share post:

প্রায় ঘণ্টা দেড়েক ধরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) বাড়িতে (Residence) তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যয়কে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদের (Intergation) পর চলে গেলেন সিবিআই (CBI) আধিকারিকরা। তবে ঠিক কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। সিবিআই আধিকারিক হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি থেকে সোজা গাড়িতে উঠে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেন। দুপুর ১১.৩৫ মিনিট নাগাদ ১৮৮/এ হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে আসে ৮ সদস্যের সিবিআই টিম। যার মধ্যে মহিলা আধিকারিকরাও ছিলেন। এরপর ঠিক ১.১০মিনিট নাগাদ তাঁরা বেরিয়ে যান।

তার আগে আজ, শনিবার সকাল ১১.৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিষেক-রুজিরার আবাস ‘শান্তিনিকেতন’-এ আসেন। নিনিটি পনেরো থাকার পর তিনিও বেরিয়ে যান। ঠিক তার মিনিট দশেক পর আসে সিবিআই টিম।

গত রবিবার সিবিআই-এর পক্ষ থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সেদিন তা হয়নি। এরপর গতকাল, সোমবার রুজিরা সিবিআই-কে চিঠি দিয়ে আজ, অর্থাৎ মঙ্গলবার তাঁদের বাসভবনে আসার কথা জানিয়ে ছিলেন। সেইমতো সিবিআই টিম সেখানে যায়, প্রায় ঘন্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করে এবং বেরিয়ে যায়।

Related articles

‘সন্দেশখালিকে কলঙ্কিত করার জবাব দেবে মানুষই’, রবিবাসরীয় সভা থেকে হুঙ্কার অভিষেকের

সন্দেশখালির মাটিতেই দাঁড়িয়ে রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ষড়যন্ত্র করে সন্দেশখালিকে...

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...