Sunday, June 28, 2026

তৃণমূলে যোগ দিতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি?

Date:

Share post:

ক্রিকেটের ময়দান ছেড়ে এবার কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন মনোজ তিওয়ারি? ইতিমধ্যেই টলিউডের এক ঝাঁক তারকা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এবার একাধিক খেলোয়াড়ের-ই তৃণমূলে যোগ দেওয়া খবর শোনা যাচ্ছে। বুধবার হুগলির সাহাগঞ্জে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই মনোজ তিওয়ারি তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নেবেন বলে সূত্রের খবর।

IPL-এ ব্রাত্য থাকতে হয়েছে মনোজ তিওয়ারিকে। জাতীয় দলের জার্সি গায়েও প্রতিভার ছাপ রেখেছেন তিনি। তবুও তাঁকে অকারণেই ভারতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। তবে কি এবার খেলার মাঠ ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতির ময়দানে আসতে চলেছেন মনোজ? এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন-এক মাসের ব্যবধানে ফের কেঁপে উঠল কর্ণাটক, মৃত ৬

মনোজ তিওয়ারি ছাড়াও ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দেও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। তিনিও সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তবে বঙ্গের আরও এক ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, তিনি মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে চান। তারপরই তাঁর বিজেপি যোগের জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু স্পষ্ট জানিয়ে দেন, তিনি আপাতত রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান। তিনি আবার খেলার মাঠে ফিরতে চান।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...