Wednesday, June 24, 2026

ব্রিগেডে মোদির সভায় ১০ লাখ জমায়েত করাতে ব্লু প্রিন্ট তৈরি করছে বিজেপি!

Date:

Share post:

আগামী ৭ মার্চ ব্রিগেডে (Brigade Rally) জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। সেদিন ব্রিগেডে অন্তত ১০ লাখ মানুষের জমায়েত করার টার্গেট নিয়েছে বিজেপি শিবির। সেই সভার চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে মঙ্গলবার একটি বিশেষ বৈঠকে বসে বিজেপির (BJP core committte) বর্ধিত কোর কমিটি গ্রুপ। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সভার আগের ও পরের সম্পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে।  দলীয় সূত্রে জানা গিয়েছে,  প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে আগামী ৭ তারিখ গোটা কলকাতাকে (Kolkata will covered by giant screen) জায়েন্ট স্ক্রিনে মুড়ে ফেলা হবে। আর এই বিরাট সংখ্যক জনসমাগম হলে কলকাতা একদিনের জন্য অবরুদ্ধ হয়ে পড়তে পারে বলেও মনে করছে বিজেপি।

 

কিন্তু লোক আনা হবে কীভাবে?  জানা যাচ্ছে,  ব্রিগেডে রের্কড মানুষের জমায়েত করতে বিজেপি নেতা-কর্মীদের বাংলার বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বাড়ি গিয়ে যোগদান করারও আবেদন জানানো হবে। মুরলীধর সেন লেনের নির্দেশ, ৭ মার্চ এমনভাবে সভা করতে হবে যাতে এখন থেকেই পরিবর্তনের ইঙ্গিত পায় রাজ্যবাসী। কলকাতায় অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন বিজেপির সাংগঠনিক সম্পাদক শিবপ্রকাশ। এ ছাড়াও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অরবিন্দ মেনন, অমিতাভ চক্রবর্তী-সহ একাধিক নেতা হাজির ছিলেন ওই বৈঠকে। সারা বাংলা অর্থাৎ,  উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব  স্তর থেকে যাতে কর্মীদের এই জমায়েতে শামিল করা যায় কার্যত সেই পরিকল্পনাই নেওয়া হয়েছে আজকের বৈঠকে।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...