Sunday, April 5, 2026

চালু হচ্ছে এনজেপি-ঢাকা ‘ননস্টপ’ রেল পরিষেবা, কবে থেকে জানুন

Date:

Share post:

ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় ও মজবুত করতে চালু হচ্ছে আরও একটি ট্রেন। আরও নতুন একটি পালক যুক্ত হতে চলেছে দুই দেশের পর্যটন ব্যবসায়। আগামী ২৬ মার্চ থেকে চালু হচ্ছে এই পরিষেবা। এর আগে দুটি ট্রেন পরিষেবা চালু রয়েছে দু’দেশের মধ্যে। একটি মৈত্রী এক্সপ্রেস, অন্যটি বন্ধন এক্সপ্রেস। এবারে উত্তরের রেলের প্রবেশ দ্বার এনজেপি থেকে চালু হচ্ছে প্রতিবেশী দু’দেশের মধ্যে ট্রেন পরিষেবা! ৯ ঘন্টার রেল পথ এক্কেবারে ননস্টপ! খুব শীঘ্রই নামকরণ এর পাশাপাশি টিকিটের মুল্য ধার্য্য করা হবে বলে জানান দু দেশের রেল আধিকারিকেরা।

প্রসঙ্গত, এর আগে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে চালু হয়েছিল মৈত্রী ও বন্ধন নামে দুটি ট্রেন। মূলত দু’দেশের পর্যটনের প্রসারে এই পরিষেবা চালু করা হচ্ছে। একদিকে এপারের দার্জিলিং, তরাই, ডুয়ার্স। ওপারে কক্সবাজার, ঢাকা, চিটাগাওঁ, সুন্দরবন বেড়াতে পারবেন। সব মিলিয়ে পর্যটনের প্রসারে নয়া পথ খুলবে। এই ট্রেনটি বলে আশাবাদী দুই দেশের রেলমন্ত্রক। প্রথম পর্যায়ে সপ্তাহে দু’দিন দু’দেশের মধ্যে এই ট্রেন পরিষেবা চলবে। এনজেপি থেকে সোম ও বৃহস্পতিবার চলবে এই নতুন ট্রেন। ঢাকা থেকে এনজেপিতে ট্রেন পৌঁছবে মঙ্গলবার ও শনিবার।

আরও পড়ুন- সর্দার প্যাটেল স্টেডিয়ামের নাম বদলে মোদির নামে, কেন্দ্রকে তীব্র কটাক্ষ রাহুলের

Advt

Related articles

শহরে নগদ পাচারের ছক! নেতাজি নগরে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক

ভোটমুখী বাংলায় প্রশাসনিক রদবদল করে টাকা ঢোকানোর চেষ্টা হবে বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার রাতের কলকাতায় (Kolkata)...

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...