Saturday, April 4, 2026

তৃতীয় টেস্টে প্রথম দিনে চালকের আসনে টিম ইন্ডিয়া, ছয় উইকেট অক্ষর প‍্যাটেলের

Date:

Share post:

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( Narendra modi stadium ) তৃতীয় টেস্টে চালকের আসনে ভারতীয় দল( team india) । গোলাপি বলের( pink ball) দিন রাতের টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৯৯। ইংল‍্যান্ডের রান সংখ্যা থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে বিরাট কোহলির দল। ভারতে হয়ে অর্ধশত রান রোহিত শর্মার। দুরন্ত বোলিং অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্র অশ্বিনের।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ১১২ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের হয়ে অর্ধশতরান জ‍্যাক ক্রলির। ৫৩ রান করেন তিনি। এরপরই ইংরেজদের ব‍্যাটিং লাইন তাসের ঘরের মতন ভেঙে পড়ে। সিবলি, ব্রিস্টোরা শূন্য রানে ফিরে যায়। ইংল‍্যান্ড অধিনায়ক জো রুট করেন ১৭ রান। স্টোকস করেন মাত্র ৬ রান।

ভারতের হয়ে দুরন্ত বোলিং অক্সর প‍্যাটেল , রবীচন্দ্র অশ্বিনের। ৬ উইকেট নিলেন অক্ষর প‍্যাটেল। তিন উইকেট নিলেন অশ্বিন। এক উইকেট নেন ইশান্ত শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে দিনের শেষে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৯৯। ভারতের হয়ে অর্ধশতরান রোহিত শর্মার। ৫৭ রানে অপরাজিত তিনি। ২৭ রান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল‍্যান্ডের থেকে মাত্র ১৩ রান পিছিয়ে তারা।

আরও পড়ুন:নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম‍্যাচ চলাকালীন নিভল আলো , ইশান্ত শর্মাকে দেওয়া হল বিশেষ সম্মান

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...