Wednesday, June 3, 2026

আব্বাসের সঙ্গে জোট গড়তে কল্পতরু হয়ে শরিক-আসনে কোপ মারছে সিপিএম

Date:

Share post:

সিপিএমের আব্বাস- প্রীতি যত ‘গভীর’ হচ্ছে, ততই আসন কমছে বাম শরিকদের৷ এমনিতেই বামফ্রন্টে শরিকদের ভাগের আসন প্রথম থেকেই কম, এবার সেখান থেকেও আসন কেড়ে কল্পতরু হচ্ছে আলিমুদ্দিন৷ আর আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) সঙ্গে জোটের মাশুল গুনছে বাম শরিকরা৷

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) সঙ্গে আলিমুদ্দিনের জোটের জেরে বেশ কিছু আসন ছাড়তে বাধ্য হচ্ছে বাম শরিকরা। ফলে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ফ্রন্ট-শরিকরা। আলিমুদ্দিন প্রথমে বলেছিলো, আব্বাস সিদ্দিকি’র সঙ্গে জোট গড়তে গিয়ে শরিক দলের ক্ষতি করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না৷ এমন আশ্বাস দেওয়ার পরেও এই মুহুর্তে কার্যত পথে বসেছে শরিকরা৷ ফলে আসন সমঝোতার বিষয়ে শরিকরা যে সন্তুষ্ট নয়, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

এদিকে সিপিএম (CPIM) সূত্রে খবর, এখন পর্যন্ত আসন রফা চূড়ান্ত হয়েছে ২৩০টিতে৷ আলোচনা বাকি রয়েছে বাকি আসনে। শরিক কংগ্রেসকে (CONGRESS) আপাতত ১০০টির মতো আসন ছেড়েছে বামেরা। বাকি ১৯৪ আসন থেকে অন্য শরিকদের পাশাপাশি আব্বাসের দল এবং আরজেডি-কে (RJD) দেবে সিপিএম। বাকিটা নেবে সিপিএম।

এতদিন শরিক সিপিআই মোটামুটি ১৪ আসনে লড়তো৷ এবার আব্বাসকে তুষ্ট করতে সিপিআইয়ের (CPI) হাত থেকে ৬টি আসন কেড়ে নেওয়া হচ্ছে৷ আরএসপি-র (RSP) আসন নামছে ২২ থেকে ১৬-তে।
ফরওয়ার্ড ব্লকের (FB) আসন নেমে দাঁড়াচ্ছে ১৮-তে। এই প্রথম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারছে না সিপিআই। এই কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM MAMATA BANERJEE)৷
বিধানসভা নির্বাচনে এবার ওই আসনে লড়বে আব্বাসের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

সিপিআইয়ের সম্ভাব্য প্রার্থী তালিকার আছেন পাশকুঁড়া পশ্চিম থেকে চিত্তরঞ্জন দাস ঠাকুর, তমলুক থেকে গৌতম পণ্ডা, ইটাহার থেকে শ্রীকুমার মুখোপাধ্যায়, গাইঘাটা থেকে কপিল মিশ্র ঠাকুর৷ উত্তর ২৪ পরগনায় দু’টি এবং দক্ষিণ ২৪ পরগনায় একটি, এই তিন আসন নিয়ে এখনও রফা বেরোয়নি। এই তিন আসন আব্বাসকে ছেড়ে দেওয়া নিয়ে জোট শরিকদের মধ্যে প্রবল মতান্তর চলছে৷

আরও পড়ুন- ব্রিগেড এড়ালেন কেন রাহুল-প্রিয়াঙ্কা? কণাদ দাশগুপ্তর কলম

Advt

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...