Friday, June 26, 2026

বিজেপিতে যোগ দিলেন সজল ঘোষ, সঙ্গে ক্রিকেটার অশোক দিন্দা

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগ (Joining) দিলেন এক সময়কার মধ্য কলকাতার দাপুটে ছাত্র নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। আজ, বুধবার লেবুতলা পার্কে (Lebutola Park) বিজেপির যোগদান মেলায় গেরুয়া শিবিরে যোগ দেন সজল। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, শিবাজি সিংহ রায়, অর্জুন সিংদের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। সজল ঘোষের সঙ্গেই একমঞ্চে বিজেপিতে যোগ দেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda)।

এদিন সজলের সঙ্গে আজ উত্তর ও মধ্য কলকাতার প্রায় হাজারখানেক রাজনৈতিক কর্মীও অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপিতে যোগদান প্রসঙ্গে সজলের বক্তব্য, “রাজনীতিতে থেকে সম্মান ছাড়া আর কিছু চাইনি। আর সম্মানের সঙ্গে রাজনীতি করব বলেই এবার বিজেপিতে যাচ্ছি। আগামীদিনে বিজেপিকে বুক দিয়ে আগলে রেখে রাজনীতি করবো।”

অন্যদিকে ক্রিকেটার অশোক দিন্দা বলেন, “আমি ক্রিকেট থেকে অবসর নিয়েছি। এখন মন দিয়ে রাজনীতি করতে চাই। ১২ থেকে ১৪ ঘন্টা সময় দিতে পারব। দল যেভাবে বলবে, সেভাবে কাজ করবো।”

আরও পড়ুন:বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়া -আমর্হাস্ট্র স্ট্রিট

এই যোগদানের আগে এদিন উত্তর কলকাতার আমহার্ট স্ট্রিটের ঋষিকেশ পার্ক থেকে লেবুতলা পার্ক পর্যন্ত রোড-শো করেন শুভেদু, রাজীব, বাবুল, মুকুলরা।

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...