Friday, June 26, 2026

‘ব্যাট হাতে’ ২০১৭-র ‘ভয়ঙ্কর খেলা’র কথা মনে করালেন অনুব্রত

Date:

Share post:

এবার ‘ভয়ঙ্কর খেলা’ হবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ‘খেলা শুরুর’ সময়ও বেঁধে দিলেন তিনি। বীরভূমের বোলপুর তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। বুধবার ছিল সেই খেলার শেষ দিন। ছিল ফাইনাল। ফাইনাল খেলাতে যোগ দিতেই এদিন বোলপুরের ডাকবাংলো মাঠে যান অনুব্রত মণ্ডল। তারপর তাঁকে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায়। মারেন ছক্কাও। এরপরই অনুব্রত বলেন, ভোট ময়দানেও ‘খেলা হবে’।

অনুব্রত মণ্ডল এদিন বলেন, “খেলা শুরু করেছিলাম শিবতলার মাঠে। মনে আছে, কটা বাজছে? ৯টার পর খেলা শুরু করব। ভয়ঙ্কর খেলা। ২০১৭ সাল থেকে খেলা আরম্ভ করেছি।” প্রসঙ্গত, ২০১৭ সালে বোলপুরের শিবপুর মৌজা জমি আন্দোলনের সময় বীরভূম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিত্রকে ঘড়ি দেখিয়ে অনুব্রত মণ্ডলকে ‘ভয়ঙ্কর খেলার’ হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল। সেবার অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন, “তাণ্ডবলীলা আমি খেলে দেব। ভয়ঙ্কর খেলে দেব। কটা বাজছে ঘড়িতে? ৩টে ১৫ বাজছে। ৭ পর্যন্ত সময় দিলাম। ৯টার মধ্যে ঢুকে যাব। একজনেরও বাড়িঘর রাখব না। চুরমার করে দেব। অবিলম্বে গ্রেফতার করুন। কোনও অজুহাত শুনব না। নইলে ৯টার ভিতর বাড়িঘর ভেঙে আমি জ্বালিয়ে দেব।”

আরও পড়ুন-বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়া -আমর্হাস্ট্র স্ট্রিট

আসন্ন বিধানসভা ভোট আবহে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে একেবারে সরগরম বঙ্গ। ঠিক এই সময় আরও একবার সেই পুরনো প্রসঙ্গ মনে করিয়ে দিলেন তৃনমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এদিন হুগলির ডানলপ সাহাগঞ্জের জনসভাতেও ‘খেলা হবে’ হুঙ্কার দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

Advt

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...