Tuesday, June 9, 2026

হঠাৎ বাতিল সফরসূচি, চলতি সপ্তাহে রাজ্যে আসছেন না উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন

Date:

Share post:

শেষ মুহূর্তে সফরসূচি বাতিল! বাতিল হল উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের দু’দিনের বঙ্গ সফর। বুধবার রাতে তাঁর শহরে আসার কথা ছিল। ঠিক ছিল, বৃহস্পতিবার জেলা প্রশাসন ও রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি কিছু ভোটকেন্দ্র ঘুরে দেখার কথা ছিল তাঁর। সেই সূচি আপাতত বাতিল হয়েছে। তবে দিল্লিতে এদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়ে বৈঠক করে। এই নিয়ে কমিশন মুখে কুলুপ আটলেও জল্পনা তুঙ্গে ৷ তাহলে কি ফেব্রুয়ারিতেই ভোটের দিনক্ষণ ঘোষণা?

বঙ্গ সফর বাতিল হলেও উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং সমস্ত জেলার ডিএম, এসপির সঙ্গে বৈঠক করবেন। যে বৈঠক শহরে এসে করার কথা ছিল তা এখন হবে দিল্লিতে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

আরও পড়ুন- রাকেশ-পামেলাকে মুখোমুখি বসিয়ে জেরা? কোকেন কাণ্ডে চরম অস্বস্তিতে রাজ্য বিজেপি

Advt

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...