Monday, June 8, 2026

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Date:

Share post:

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর ব্লু (Blue Line Metro) লাইনের যাত্রীরা। অফিস টাইমে একাধিক মেট্রো বাতিল এবং মেট্রো দেরি করে চলায় চরম নাকাল হতে হল। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ— প্রায় প্রতিটি স্টেশনেই উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্টেশন কর্তৃপক্ষকে। মেট্রো সূত্রের খবর, কবি সুভাষ স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য রবিবার দিনভর মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আরও পড়ুন: পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

সোমবার সকাল থেকেই নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামমুখী ট্রেনগুলি অত্যন্ত ধীর গতিতে চলছিল বলে অভিযোগ। এর পাশাপাশি আপ ও ডাউন— দুই লাইনেই পর পর বেশ কয়েকটি মেট্রো বাতিল করতে হয়। দক্ষিণেশ্বরে মেট্রোর অপেক্ষায় থাকা এক যাত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সকাল সকাল পর পর দুটো মেট্রো বাতিল করা হয়েছে। স্টেশনে থিকথিকে ভিড়। অনেক কসরত করে একটা ট্রেনে উঠতে পারলেও ভিতরে পা রাখার জায়গা নেই।” অন্য একজন অভিযোগ করেন, “প্রতিটি স্টেশনেই ২ থেকে ৩ মিনিটের বেশি সময় দাঁড়াচ্ছিল মেট্রো। ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছে না।”

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...